সিলেটে পানিবন্দি প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষ

আপডেট : ৩১ মে ২০২৪, ১০:১৫ পিএম

সিলেটে সুরমা নদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতি আরও খারাপ হয়েছে। প্লাবিত হয়েছে মহানগরীর কয়েকটি এলাকা। সাতটি উপজেলায় শতাধিক গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দি হয়েছেন পাঁচ লাখ ৩৩ হাজার মানুষ। ইতিমধ্যে চালু হয়েছে ৫৪৭টি আশ্রয়কেন্দ্র। 

শুক্রবার সরেজমিন, সিলেটের ফায়ার সার্ভিস অফিস এখন দেড় ফুট পানির নিচে। মালামাল নিয়ে চিন্তিত ফায়ার সার্ভিসের কর্মকর্তরা। তারা বলেন, বৃহস্পতিবার থেকে প্রচণ্ডভাবে পানি বাড়ছে। এখানে আমাদের ব্যারাকেই প্রায় উঠে এসেছে। এমন অবস্থায় স্টেশনের মালামাল, ব্যক্তি জিনিসপত্র সারানো, পাশাপাশি অপারেশন চালানো, সব মিলিয়ে বেশ কষ্ট হয়ে যাচ্ছে।  

সুরমা নদীর পানি বাড়ায় এরি মধ্যে পানি উঠেছে নগরীরর তালতলা, মেন্দিবাগ, মাছিমপুর,ছড়ার পাড়, সোবহানিঘাটসহ বেশ কিছু এলাকায়। 

স্থানীয়া বলেন, পানি এখন আমাদের ঘরে। তা প্রায় হাঁটু ছাড়িয়ে গেছে। বিছানার ওপর টেবিল রেখে তার ওপর মালপত্র রাখা হয়েছে। অন্যের বাসায় গিয়ে কোনো রকমে আলু সেদ্ধ দিয়ে ভাত রান্না করে খেয়ে দিন কাটাচ্ছি। নিচের তলায় পানি ওঠায় মালপত্র নিয়ে অনেকেই ওপর তলায় তা স্থানান্তরও করছেন। এমন অবস্থাকে চরম দুর্ভোগ বলে মনে করছেন তারা। 

এদিকে পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট, কোম্পানীগঞ্জ, বিয়ানীবাজার, জকিগঞ্জ ও গোলাপগঞ্জের বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। বহু মানুষ ঠাঁই নিয়েছেন আশ্রয়কেন্দ্রে।

আশ্রয়কেন্দ্রে এক বৃদ্ধা বলেন, বিদ্যুৎ, পানি নেই। যেখানে আছি সেই ঘরও ভাঙা। কী যে কষ্ট হচ্ছে তা আর বলার কিছু নেই। 

এছাড়া শহরের কয়েকজন বাসিন্দা বলেন, দোকানপাট সব বন্ধ রাখতে হয়েছে। যে কষ্টে আছি তা দেখার কেউ নেই।

সিলেটের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দিপক রঞ্জন দাশ বলেন, সিলেটের আবহাওয়া এখন খুবই ভালো। ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টি না হলে এক সপ্তাহের মধ্যে বন্যার পানি কমবে। 

এরই মধ্যে জেলায় মোট ৫৪৭টি আশ্রয় কেন্দ্রে চালু করা হয়েছে। এছাড়া উপজেলা ও জেলা পর্যায়ে খোলা হয়েছে কন্ট্রোল রুম, গঠন করা হয়েছে মেডিক্যাল টিম। 

 

একাত্তর/এসি
সিলেট বিভাগে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না হামের প্রাদুর্ভাব। গত চার মাসে বিভাগে হাম ও এর উপসর্গ নিয়ে ১০০ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন ছাড়া বাকি সবাই শিশু। যতো সময় যাচ্ছে, মৃত্যুর মিছিল ততোই...
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পাঁচ জেলার কৃষকদের দ্রুত চাষাবাদে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর