এখনও তলিয়ে সিলেট, সুরমা-কুশিয়ারায় কিছুটা স্বস্তি

আপডেট : ০১ জুন ২০২৪, ১০:০৮ পিএম

ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টি কম হওয়ায় সিলেটের সুরমা-কুশিয়ারা নদীর পানি কিছুটা কমতে শুরু করেছে। তবে জেলার প্রধান এই দুই নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেট সদর, কানাইঘাট ও জকিগঞ্জে বন্যা পরিস্থিতি এখন অপরিবর্তিত আছে। এখনও তালিয়ে আছে উপজেলারগুলোর ১১০টি গ্রাম।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানিয়েছে, সিলেটের কানাইঘাট পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার ১৩.৫৫ সেন্টিমিটার আর সিলেট শহরে বিপদসীমার ১০.৮৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

অন্য দিকে গোয়াইনঘাট-কোম্পানিগঞ্জের, সারি, গোয়াইন, পিয়াইন ও ডাউকি নদীর পানি বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় দুটি উপজেলার বিভিন্ন বাসাবাড়ি সড়ক থেকে পানি নামতে শুরু করেছে। 

তবে অপরিবর্তিত আছে সিলেট শহরের বন্যা পরিস্থিতি। বৃষ্টির পানি আর নদীর পানি এক হয়ে সিলেট শহরের তালতলা, উপশহর, সোবহানিঘাট, তেরোরতন, ছড়ারপার, মাছিমপুর, মেন্দিবাগসহ বেশ কয়েকটি এলাকার সড়ক, বাসাবাড়ি এখনও পানির নিচে তলিয়ে আছে। বন্ধ আছে অনেক এলাকার দোকানপাট।  

পাউবো বলছে, ভারতের চেরাপুঞ্জিতে গত ২৪ ঘণ্টায় মাত্র ৫৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। জেলার গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জে ও জৈন্তাপুর উপজেলায় পানি অনেকটা কমেছে। 

অন্যদিকে সিলেট সদর, কানাইঘাট ও জকিগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত আছে। এখনও পানির নিচে তলিয়ে আছে উপজেলাগুলোর ১১০টি গ্রাম। 

সিলেট জেলা প্রশাসন জানিয়েছে, সিলেট সিটি করপোরেশনের ৯টি ওয়ার্ড, জেলার দুটি পৌরসভাসহ জেলার ৬৬টি ইউনিয়নের ছয় লাখ ৯ হাজার ৭৩৩ জন মানুষ বন্যাকবলিত হয়েছেন। জেলায় ৫৫০টি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। বর্তমানে আশ্রয়কেন্দ্রে আছেন তিন হাজার ৩৪২ জন। জেলার আটটি উপজেলার ৭৮১টি গ্রাম প্লাবিত হয়েছে। প্রতিটি আশ্রয় কেন্দ্রে বিশুদ্ধ পানি সরবরাহ করার পাশাপাশি পর্যাপ্ত চাল বরাদ্দ দেওয়া হয়েছে। 

একাত্তর/এসি
সিলেট বিভাগে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না হামের প্রাদুর্ভাব। গত চার মাসে বিভাগে হাম ও এর উপসর্গ নিয়ে ১০০ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন ছাড়া বাকি সবাই শিশু। যতো সময় যাচ্ছে, মৃত্যুর মিছিল ততোই...
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পাঁচ জেলার কৃষকদের দ্রুত চাষাবাদে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর