খতনা করাতে গিয়ে মৃত্যু, তদন্তের নির্দেশ

আপডেট : ০৩ জুন ২০২৪, ০৯:২২ পিএম

খতনা করাতে গিয়ে মতিঝিল আইডিয়াল স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্র আহনাফ তাহমিদের মৃত্যুর ঘটনা তদন্ত করে মৃত্যুর কারণ খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই মৃত্যুর বিষয়ে তদন্ত করে তিন মাসের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে (ডিজি) এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলেছেন আদালত।

সোমবার এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট এ আদেশ দেন। রিটকারির আইনজীবী রফিকুল ইসলাম মেহেদী গণমাধ্যমকে এসব তথ্য জানান।

একই সঙ্গে এ ঘটনায় রুল জারি করেছেন আদালত, রুলে লাইসেন্সবিহীন অবৈধ জে এস হাসপাতাল কেন বন্ধ করা হবে না, অ্যানেসথেসিয়া প্রয়োগকারী ও খতনার সঙ্গে সংশ্লিষ্ট ডাক্তারদের লাইসেন্স কেন বাতিল করা হবে না, আহনাফ তাহমিদের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে।

সোমবার হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ এসব আদেশ দেন।

আইনজীবীরা জানান, খতনা করার সময় তাকে উচ্চমাত্রায় চেতনানাশক করা হলে এই শিশু ডীপ কোমায় চলে যায়। এর মধ্যেই খতনা করে ডাক্তার চলে যায়। হাসপাতালে কোন আইসিইউ ছিল না। শিশুকে এরপর বেলুনের মাধ্যমে অক্সিজেন দেওয়া হলে তার ফুসফুস ড্যামেজ হয়ে যায় এবং তখনই সে মৃত্যুবরণ করে। 

তারা আরও জানান, কেবল অবহেলাজনিত কারণেই শিশুটির মৃত্যু হয়নি। হাসপাতাল এবং ডাক্তারদের ভুল চিকিৎসা, হাসপাতালের অব্যবস্থাপনা, অতিরিক্ত চেতনানাশক প্রয়োগ, হাসপাতালে অক্সিজেন এবং আইসিইউ না থাকা, বেলুনের মাধ্যমে অক্সিজেন প্রয়োগ করে ফুসফুস ক্ষতিগ্রস্থ করে ফেলা- এসব ঘটনা কেবল অবহেলার মধ্যে পড়ে না। দণ্ডবিধির ২৯৯ ধারা মতে এর শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড।

এর আগে ঘটনার রাতেই (২০ ফেব্রুয়ারি) হাতিরঝিল থানায় শিশুটির বাবা মামলা করেন। চিকিৎসকের অবহেলায় তার সন্তানের মৃত্যুর অভিযোগ করেন তিনি। হাতিরঝিল থানায় করা এ মামলায় হাসপাতালটির মালিক মোক্তাদির, অবেদনবিদ মাহবুব ও অস্ত্রোপচারবিশেষজ্ঞ ইশতিয়াক আজাদকে আসামি করা হয়েছে। 

এআর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর রহস্যজনক মৃত্যু ও লাশ উদ্ধারের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। এই ঘটনায় মিমোর...
পিকেএফ আজিজ হালিম খায়ের চৌধুরীর (এএইচকেসি) প্রতিষ্ঠাতা এম এ হালিম গজনবী মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৯ বছর।
দৈনিক কালের কণ্ঠের সহকারী সম্পাদক আলী হাবিব রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬১ বছর।
আজ সকালেই ছুটিতে গ্রামের বাড়ি যাবার কথা ছিলো ফায়ার ফাইটার সোহানুর জামান নয়নের। কিন্তু মধ্যরাতে সচিবালয়ে আগুনের খবরে ডাক পড়ে তারও। আগুন নেভাতে গিয়ে জীবন প্রদীপ নিভে গেছে বেপরোয়া ট্রাক চাপায়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর