গভীর রাতে পাহাড় ধস, ঘুমন্ত পাঁচ ভাইবোনের মৃত্যু

আপডেট : ২৯ জুলাই ২০২১, ০৯:৪৬ এএম

গভীর রাতে বসর বাড়ির উপর পাহাড় ধসে পড়ায় একই পরিবারের পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুদের মধ্যে দুই মেয়ে ও তিন ছেলে রয়েছে। সম্পর্কে তারা আপন ভাইবোন। 

মঙ্গলবার (২৭ জুলাই) দিবাগত রাত দুইটার পর টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ভিলেজার পাড়ায় এই ঘটনা ঘটে।  

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী জানান, রাত আনুমানিক দুইটার দিকে স্থানীয় ছৈয়দ আলমের বাসার উপর পাহাড ধসে পড়ে। এসময় পরিবারের সাত সদস্য মাটিতে চাপা পড়ে। ছৈয়দ আলম ও তার স্ত্রী মাটি সরিয়ে বের হতে পারলেও তাদের পাচ সন্তান চাপা পড়ে মাটির নিচে। 

আরও পড়ুন: কক্সবাজারে পাহাড় ধসে ৬ রোহিঙ্গাসহ ৮ জনের মৃত্যূ

পরে স্থানীয়দের সহযোগিতায় দুই শিশুকে মৃত উদ্ধার করা হয়। দুই ঘন্টা চেষ্টার পর উদ্ধার করা আরো তিনজনের মরদেহ। নিহত শিশুরা হলো শুক্কুর, জুবাইর, আবদুর রহিম, কোহিনুর ও জাইনবা।

বুধবার (২৮ জুলাই) সকালে কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রশাসক মামুনুর রশিদ পরিবারটিকে এক লাখ ২৫ হাজার টাকা সহযোহিতা প্রদান করে। 

এর আগে মঙ্গলবার পাহাড় ধসে ও পানিতে ভেসে গিয়ে ৬ রোহিঙ্গা নিহত হয়। একইভাবে টেকনাফ ও মহেশখালীতে পাহাড় ধসে নিহত হয় আরও দুইজন। এনিয়ে দুদিনে পাহাড ধসে ও পানিতে ভেসে গিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জনে।

একাত্তর/আরএইচ

চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর