ঈদে বন্ধ থাকবে মৈত্রী, মিতালী ও বন্ধন

আপডেট : ১০ জুন ২০২৪, ০৭:৩৬ পিএম

আসন্ন ঈদুল আজহার সময় ট্রেনের যাত্রা ঠিক রাখতে বাংলাদেশ-ভারতের মধ্যে চলাচলকারী তিনটি আন্তদেশীয় যাত্রীবাহী ট্রেনের চলাচল বন্ধ রাখা হচ্ছে। ট্রেনগুলো হচ্ছে ঢাকা-কলকাতা পথের মৈত্রী এক্সপ্রেস, খুলনা-কলকাতা পথের বন্ধন এক্সপ্রেস এবং ঢাকা-নিউজলপাইগুড়ি পথের মিতালী এক্সপ্রেস।

রেলের সিদ্ধান্ত অনুযায়ী, মৈত্রী এক্সপ্রেস ট্রেন ১৪ থেকে ২২ জুন (৯ দিন), বন্ধন এক্সপ্রেস ১২ থেকে ২০ জুন (৯ দিন) এবং মিতালী এক্সপ্রেস ১৬ থেকে ২০ জুন (৫ দিন) পর্যন্ত বন্ধ থাকবে।

রেলওয়ে সূত্র জানায়, প্রতিবারই ঈদের আগে-পরে আন্তদেশীয় যাত্রীবাহী ট্রেনগুলোর চলাচল বন্ধ রাখা হয়। রেললাইন এবং কর্মীদের ওপর চাপ কমিয়ে ঈদযাত্রা নির্বিঘ্ন করাই এসব ট্রেনের চলাচল বন্ধ রাখার মূল উদ্দেশ্য।

এবার কোন ট্রেন কত দিন বন্ধ থাকবে তা প্রস্তাব করে গত ১৩ মে ভারতীয় রেল কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানায় বাংলাদেশ রেল কর্তৃপক্ষ। ভারতীয় রেল কর্তৃপক্ষও তাতে সম্মতি দিয়ে ফিরতি চিঠি দেয়।

গত ২৮ মে দুপুরে রেল ভবনে আসন্ন ঈদযাত্রার প্রস্তুতি জানাতে সংবাদ সম্মেলন করে রেলপথ মন্ত্রণালয়। ওই দিন আন্তদেশীয় যাত্রীবাহী ট্রেনের চলাচল বন্ধ রাখার বিষয়টি জানানো হয়।

একাত্তর/জো
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাতদিনের ছুটি শেষে আজ থেকে সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান ও পুঁজিবাজার খুলছে। দীর্ঘ ছুটি কাটিয়ে কর্মজীবী মানুষরা নিজ নিজ কর্মস্থলে ফিরছেন।
ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ ও ত্যাগের মহিমায় দেশজুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা।  বৃহস্পতিবার (২৮ মে) রাজধানী ঢাকাসহ দেশজুড়ে সকালে ঈদের জামাতে মুসল্লিদের অংশগ্রহণের মধ্য দিয়ে শুরু...
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানির কাঁচা চামড়ার নতুন মূল্য নির্ধারণ, সংরক্ষণ, প্রচার কার্যক্রম জোরদার এবং চামড়া পরিবহন ও ব্যবস্থাপনায় একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
আসন্ন পবিত্র ঈদুল আজহা নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের জন্য জনসাধারণের প্রতি পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ।  
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক লড়াইয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল আর্জেন্টিনার প্রতিরোধ। ১০৬ মিনিটে ফেরান তোরেসের এক নিখুঁত লক্ষ্যভেদে ২০২৬...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর