মৃত্যুকূপ হয়ে উঠছে চট্টগ্রাম নগরের খাল-নর্দমা

আপডেট : ১২ জুন ২০২৪, ০৪:২৮ পিএম

চট্টগ্রাম নগরের চাক্তাই খালে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সাত-আট বছরের শিশুটিকে উদ্ধারের পর ফায়ার সার্ভিস অভিযান বন্ধ ঘোষণা করে।

এদিকে, মঙ্গলবার দুই শিশুর ভেসে যাওয়ার কথা বলা হলেও ফায়ার সার্ভিসের দাবি, খালে একটি শিশুই ভেসে গিয়েছিল।

বুধবার ভোর ছয়টায় চট্টগ্রাম নগরীর ফিসারীঘাটের রাজাখালী খালে একটি মৃতদেহ ভেসে উঠতে দেখেন এলাকাবাসী।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। খাল থেকে মৃতদেহ উদ্ধার করে প্রাথমিকভাবে নিশ্চিত হন, এটিই মঙ্গলবার বিকেলে চাক্তাই খালে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হওয়া শিশুর।

শুরু থেকে দুই শিশুর কথা বলা হলেও এই ঘটনায় কারোরই কোন স্বজন পাওয়া যায়নি। যার কারণে এক শিশুর মৃতদেহ উদ্ধারের পর অভিযান স্থগিত রাখে ফায়ার সার্ভিস।

এলাকাবাসীর অভিযোগ, প্রতি বছর অরক্ষিত নর্দমা ও খালে পড়ে চট্টগ্রাম নগরীতে অনেক মানুষ হতাহত হলেও কর্তৃপক্ষের টনক কোনভাবেই নড়ছে না।

পরিবেশবিদ ও কর্ণফুলী গবেষক অধ্যাপক ড. মুহাম্মদ ইদ্রিস আলী বলছেন, নগরীর বেশিরভাগ এলাকার নালা বা খালের পাশে নেই নিরাপত্তা বেষ্টনী। ফলে এগুলো এক একটি মৃত্যুকূপ।

গত রোববার নগরের আগ্রাবাদ এলাকার নাসির খালে পড়ে মারা যায় জসিম নামের সাত বছর বয়সী এক শিশু। গত ২৭ মে ঘূর্ণিঝড় রিমালের পর নগরের আছদগঞ্জের কলাবাগিচা খালে পড়ে মৃত্যু হয় এক যুবকের। আর গত তিন বছরে চট্টগ্রাম নগরের নালা ও খালে পড়ে মারা যান অন্তত নয়জন।

 

একাত্তর/জো
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর