চড়কাণ্ডে কঙ্গনার পাশে দাঁড়ালেন করণ

আপডেট : ১৪ জুন ২০২৪, ০৬:০৩ পিএম

বলিউডের তারকা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত আর বিতর্ক যেন সব সময় হাত ধরাধরি করে হাটে। প্রথমবার লোকসভা নির্বাচনে নাম লিখিয়ে বিজয়ীর বেশে ফিরতে না ফিরতেই জড়িয়ে গেলেন চড়কাণ্ডে, যা নিয়ে চর্চা এখনও তুঙ্গে। কেউ বা পক্ষ নিয়েছেন বিজেপির সংসদ সদস্যের প্রতি, কেউ বা বিপক্ষে।

এবার কঙ্গনার চড়কাণ্ড নিয়ে মুখ খুললেন বলিউডের নামকরা চলচ্চিত্র নির্মাতা করণ জোহর। অথচ অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কাদা ছোড়াছুড়িও কম হয়নি দু’জনের মধ্যে। গত প্রায় ৬ বছর ধরে সম্পর্কের অবনতি হয়েছে বই কোন উন্নতি হয়নি। অবশেষে চড়কাণ্ডে গললো দু’জনের মধ্যে জমাট বরফের।

বলিউড কুইন ও বিজেপি সাংসদ কঙ্গনার চড়কাণ্ডে কঙ্গনারই পাশে দাঁড়ালেন করণ জোহর। সামাজিক মাধ্যমে এক পোষ্টে এই নামী পরিচালক সোজা জানিয়ে দেন, কাউকে মারধর করা এবং অপমানকে সমর্থন করেন না তিনি। নিরাপত্তারক্ষীর চড় মারাকে ‘উগ্রতা’ হিসাবেই দেখছেন তিনি।

চণ্ডীগড় বিমানবন্দরে কঙ্গনাকে চড় মারেন নারী জওয়ান কুলবিন্দর কৌর। তা নিয়ে শোরগোল শুরু হয় গোটা ভারতজুড়ে। ‘কাভি খুশি কাভি গম’ আর ‘কুচ কুচ হোতা হ্যায়’ খ্যাত পরিচালক করণ আরও লেখেন, কোনও পরিস্থিতিতে নিরাপত্তারক্ষী কুলবিন্দরকে মোটেও সমর্থন করেন না তিনি।

২০১৭ সালে পরিচালক করণ জোহরের টক শো ‘কফি উইথ করণ’-এ কঙ্গনা ‘স্বজনপ্রীতির পতাকাবাহী’বলে করণকে অভিহিত করার পর থেকেই বিবাদে জড়িয়ে পড়েছেন তারা৷ বছরের পর বছর ধরে করণের সমালোচনা করেছেন এবং বিভিন্ন অনুষ্ঠানে ‘মুভি মাফিয়া’ হিসাবে তাকে সম্বোধনও করেছেন কঙ্কনা।

এনএন/এআরএস/আরএ
টালিউডের রুপোলি পর্দা কাঁপানো জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিককে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অলিন্দে শুরু হয়েছে তীব্র তোলপাড়। টলিপাড়ার মিষ্টি নায়িকা থেকে সরাসরি দিল্লির সংসদ ভবনে জায়গা করে নেওয়া এই...
বলিউডের গ্ল্যামারাস ডিভা মৌনী রায় ও ব্যবসায়ী সূরজ নাম্বিয়ারের চার বছরের সাজানো সংসার নাকি ভেঙে চুরমার! গত বৃহস্পতিবার সন্ধ্যায় মৌনী নিজেই তাদের ডিভোর্সের খবর নিশ্চিত করতেই সমাজিক মাধ্যমে রীতিমতো...
বলিউড পাড়ায় যখন বিয়ের সানাইয়ের ধুম, তখন উল্টো সুর শোনা যাচ্ছে মৌনী রায়ের ঘর থেকে। চারদিকে জোর গুঞ্জন, ভেঙে যাচ্ছে মৌনী আর সুরজ নাম্বিয়ার সুখের সংসার! গত কয়েক ঘণ্টা ধরে সোশ্যাল মিডিয়ায় তাঁদের...
বলিউডের গ্ল্যামার আর আলোর নিচে লুকিয়ে থাকা এক অন্ধকার সত্য নিয়ে এবার মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন। ইন্ডাস্ট্রিতে নারী ও পুরুষ অভিনেতাদের পারিশ্রমিকের বিশাল ব্যবধান বা 'পে ডিসপ্যারিটি'...
ফুটবল বিশ্বকাপ মানেই বিশ্বজুড়ে কোটি ভক্তের অন্যরকম উন্মাদনা। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে কেউ বানান বিশাল পতাকা, কেউ রাঙিয়ে তোলেন নিজের বাড়ি, আবার কেউ সাজান গাড়ি।
মেটলাইফ স্টেডিয়ামের সবুজ ঘাস রাত ১টায় সাক্ষী হতে চলেছে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এক মহাকাব্যিক থ্রিলারের। ইতিহাসের প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান ইউরোপ সেরা স্পেন এবং...
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে যখন ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনা মুখোমুখি হবে, তখন ডাগআউটের লড়াইটা রূপ নেবে এক ক্ল্যাসিক গুরু-শিষ্যের দ্বৈরথে! স্পেনের লুইস দে লা ফুয়েন্তে এবং...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর