অনেক পর আবারও একসঙ্গে তাহসান মিথিলা!

আপডেট : ১৩ জুন ২০২৪, ০৪:১৮ পিএম

দেশের বিনোদন জগতে এক সময়ের জনপ্রিয় দম্পতি ছিলেন অভিনেতা তাহসান খান ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। কিন্তু সেই কথা এখন ইতিহাস। ২০১৭ সালে বিচ্ছেদের পথে হাঁটেন এই জুটি। ভেঙে যায় তাদের ১১ বছরের সংসার। এরপর আর একসঙ্গে দেখা যায়নি তাহসান-মিথিলা জুটিকে।

তবে ওটিটি প্লাটফর্ম চরকির জন্য একটি সিরিয়ালে এক সঙ্গে কাজ করছেন মিথিলা ও তাহসান। ফলে অনেক দিন আবারও একসঙ্গে দেখা যাবে এই জুঁটিকে। সিরিজটির নাম ‘বাজি’। ঈদে স্ট্রিমিং হবে এটির। এতে একজন ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে তাহসানকে। আর গুরুত্বপূর্ণ এক চরিত্রে রয়েছেন মিথিলা।

জানা গেছে, ক্রিকেটে বাজি ও বাজির প্রভাব ঘিরেই গড়ে উঠেছে ‘বাজি’র গল্প। মঙ্গলবার ঢাকার একটি ক্লাবে এই সিরিজের ট্রেলার প্রকাশ করেছে চরকি। সেখানে একমঞ্চে হাজির ছিলেন তাহসান-মিথিলা জুটি। সেখানে তাদের এক সংলাপকে ঘিরে এখন নেট দুনিয়ায় দারুণ চর্চাও চলছে।

ট্রেলারে দেখা যায়, একদম শেষদৃশ্যে মিথিলার সামনে দাঁড়িয়ে আছেন তাহসান। এসময় মিথিলাকে উদ্দেশ্য করে তাহসান বলেন, ‘অ্যাজ মাচ অ্যাজ আই হেইট ইউ’। বাংলায় যাার অর্থ দাঁড়ায়, যতোটা সম্ভব আমি তোমাকে ঘৃণা করি। ব্যস! এই সংলাম নিয়েই ঝাঁপিয়ে পড়েছেন ভক্তরা। ছুঁড়ছেন নানা মন্তব্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি, সিরিজের নির্বাহী প্রযোজক আরিক আনাম খান, নির্মাতা আরিফুর রহমান, অভিনেতা তাহসান খান, মিথিলা, অর্ষা, মিম মানতাশা, পার্থ শেখসহ অনেকে । সিরিজটি নিয়ে সাংবাদিকদের সঙ্গে তারা বিস্তারিত কথা বলেছেন।

অনুষ্ঠানে তাহসান বলেন, প্রায় দুবছর বিরতির পর কাজে ফিরেছি। মাঝখানে অনেক কাজের প্রস্তাব পেলেও করিনি। চরকি ও আরিফের কাছ থেকে প্রস্তাব পাওয়ার পর কাজটা পছন্দ করেছি। নির্মাতা অনেক পরিশ্রম করেছেন। মিথিলা অনেক গুণী অভিনেত্রী। দীর্ঘদিন পর আমরা একসঙ্গে কাজ করেছি। যদিও সাত পর্বের সিরিজে একটা দৃশ্যে আমাদের দেখা হবে।

বাজি সিরিয়ালে তাহসানের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন মিম মানতাশা। মিম, অর্ষাসহ আরও শিল্পীদের প্রশংসা করেছেন তিনি। ‘বাজি’তে মিথিলা একজন ক্রীড়া সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন। মিথিলা বলেন, ট্রেলারটা প্রথমবার দেখলাম। খুব ভালো লেগেছে। ক্রিকেট নিয়ে প্রথম কোনো সিরিজ। আরিফের প্রথম ওয়েব সিরিজ। তাহসানের প্রথম ওয়েব সিরিজ। আশা করছি, সিরিজটি ভালো লাগবে।

মিথিলা আরো বলেন, চরকির সঙ্গে এর আগেও কাজের অভিজ্ঞতা ভালো আর এবার আরও ভালো কিছু হবে, অন্য রকম একটা গল্পে আরিফুর রহমানের পরিচালনায় কাজের অভিজ্ঞতাটাও বেশ ইন্টারেস্টিং।

 

একাত্তর/এনএন/জো
তিন বছরের অপেক্ষার পর অবশেষে গত ২০ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে অনুরাগ কাশ্যপের বহুল আলোচিত চলচ্চিত্র ‘কেনেডি’। কান চলচ্চিত্র উৎসবসহ বিশ্বের বিভিন্ন নামী উৎসবে প্রশংসা কুড়ানোর পর...
থাইল্যান্ডে অনুষ্ঠিত ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা। এই প্রতিযোগিতার মূল পর্ব যতটা গুরুত্বপূর্ণ, অনলাইন ভোটিংও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ।
এই প্রথমবার তিনি ওটিটিতে নাম লেখালেন। অনম বিশ্বাস পরিচালিত এই সিরিজটির মুক্তি উপলক্ষে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেলো এক আয়োজন, প্রকাশ্যে এলো সিরিজটির ট্রেলার।
বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা দেশের গণ্ডি পেরিয়ে ওপার বাংলাতেও সমানভাবে নিজের জায়গা করে নিয়েছেন। প্রতিবেশী দেশ ভারতের ওটিটি থেকে শুরু করে বড় পর্দায় দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন তিনি।
করোনাকালে রোগীদের নমুনা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেওয়া ও প্রতারণার দায়ে দেশজুড়ে আলোচিত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ।
মশা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত যেসব রাসায়নিক বা কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, তা খুব একটা কার্যকর হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...
আমদানি-নির্ভর জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে দেশকে দীর্ঘদিন ধরে অন্য দেশের ওপর পরনির্ভরশীল করে রাখা হয়েছিলো বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।...
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক তলিয়ে গেছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার যাতায়াতকারী হাজারো যাত্রী চরম...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর