নতজানু নীতির কারণে সেন্টমার্টিনে দুরবস্থা: ফখরুল

আপডেট : ১৫ জুন ২০২৪, ০৩:২৮ পিএম

নতজানু পররাষ্ট্রনীতির কারণে সেন্টমার্টিন ইস্যু নিয়ে আওয়ামী লীগ সরকার মিয়ানমারকে কিছু বলতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। 
 
বিএনপি মহাসচিব আরও বলেন, বাংলাদেশেক পরনির্ভরশীল ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করে যাচ্ছে সরকার। বর্তমান আওয়ামী শাসন আমলের মতো ঘন অমানিশা জাতির জীবনে আর কখনও আসেনি।

তিনি বলেন, বেনজীর ও আজিজের বে-নজির কাজ গণমাধ্যমে এসেছে। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতি করে ভাইদের পাসপোর্ট করেছেন সাবেক সেনাপ্রধান , যা চিন্তা করা যায় না। পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ অকুণ্ঠ দুর্নীতি করেছেন- এগুলো ভাবা যায় না’, যোগ করেন ফখরুল।

তিনি আরও বলেন, দুর্নীতিতে ছেয়ে গেছে পুরো দেশ। দুর্নীতি নিয়ে শেখ সাহেবের একটি বক্তব্য টিভিতে প্রচার হয়, কিন্তু প্রশ্ন জাগে যারা ক্ষমতায় আছেন, তারা কি শেখ মুজিবুর রহমানের বক্তব্য শোনেন না?

বিএনপিকে দুর্নীতিবাজ বলে সরকার পুরো জাতিকে বোকা বানাচ্ছে মন্তব্য করে ফখরুর বলেন, এটা চিরস্থায়ী নয়। এখন সব বের হয়ে আসছে, থলের বিড়াল বের হয়ে আসছে। জগদ্দল পাথরের মত বেআইনি ভাবে ক্ষমতা দখল করে আছে আওয়ামী লীগ। তাকে সরাতে হবে। 

তিনি বলেন, রাতারাতি দু'চারটা বোমা ফাটিয়ে পরিবর্তন সম্ভব নয়। সবাইকে নেমে আসতে হবে, জনগণকে এক হতে হবে, তাহলেই জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে। 

মির্জা ফখরুল বলেন, সেন্টমার্টিনে কেউ যেতে পারছি না। সেন্টমার্টিনে গেলে গুলি করা হচ্ছে। সেন্টমার্টিনে খাদ্য সংকট চরমে, তা নিয়ে সরকারের মাথাব্যথা নেই। সরকার নিশ্চুপ। কি দুঃখজনক অবস্থা! সরকারের দাসসুলভ আচরণ ও নতজানু পররাষ্ট্রনীতির কারণে মিয়ানমার সরকারকে কিছু বলতে পারছে না ক্ষমতাসীনরা। এই ইস্যুতে দাসসূলভ আচরণ করছে সরকার। 

জগদ্দল পাথরের মতো আওয়ামী লীগ বেআইনিভাবে ক্ষমতা দখল করে আছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, তাদের সরাতে হবে। তবে ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া দানব সরকারকে সরানো যাবে না।

 

এআর
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর