মহাখালীতে দুই বাসের মাঝখানে পড়ে শ্রমিক নিহত

আপডেট : ১৫ জুন ২০২৪, ০৪:৩০ পিএম

রাজধানীর মহাখালী বাস টার্মিনালে দুই বাসের মাঝখানে পড়ে এক পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। 

শনিবার সকাল পৌনে ছয়টার দিকে বাস টার্মিনালটির আউট গেটের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। ‌

নিহত ব্যক্তির নাম হাদিউল ইসলাম সেলিম (৬১)। তিনি ওই টার্মিনালের সৌখিন পরিবহন বাসের বুকিং মাস্টার ছিলেন। সেলিম গাজীপুরের শ্রীপুর উপজেলার টেংরা গ্রামের মৃত মহাসিনুল হকের ছেলে। বর্তমান তিনি নাখালপাড়ায় থাকতেন।

সহকর্মী ইয়াসিন আলী বলেন, টার্মিনালে আউট গেটের পশ্চিম পাশে তাদের গাড়িতে ওঠার জন্য সেলিম এগিয়ে যাচ্ছিলেন। এ সময় বাম পাশে একটি গাড়ি দাঁড়ানো ছিল। সে সময় তাদের সৌখিন বাসটি বাম দিকে ঘোরানোর সময় দুই বাসের মাঝে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

তেজগাঁ শিল্পাঞ্চল থানার উপ পরিদর্শক এসআই বিশ্বজিৎ সূত্রধর জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষ করা হয়। পরে দুপুরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতলের মর্গে পাঠানো হয়েছে। সৌখিন পরিবহনের বাসটি জব্দ রয়েছে।

একাত্তর/এসি
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর