উন্নতির পথে সিলেটের বন্যা পরিস্থিতি

আপডেট : ২২ জুন ২০২৪, ১২:২৮ পিএম

বৃষ্টি কমায় উন্নতির পথে সিলেটের বন্যা পরিস্থিতি। যদিও এখনো পাঁচ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ওপর দিয়েই প্রবাহিত হচ্ছে।

আগামী তিন দিনের মধ্যে এই অঞ্চলের বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।

তবে বন্যার পানি কমতে শুরু করলেও এসব এলাকার মানুষের দুর্ভোগ কমেনি। দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সঙ্কট।

সিলেট শহরে সুরমা নদীর পানি কমে বর্তমানে বিপৎসীমার তিন সেন্টিমিটার নিচ দিয়ে ১০.৭৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিভিন্ন বাসা বাড়ি থেকে নামতে শুরু করেছে পানি।

তবে সিলেট শহর এলাকার ড্রেন, ছড়া,খাল পরিষ্কার না থাকা এবং এক ড্রেনের সাথে অন্য ড্রেনের সংযোগ না থাকায় পানি নামছে না। ড্রেনের ময়লা উপরে উঠে এসে সৃষ্টি হয়েছে দুর্গন্ধময় পরিবেশের। বিভিন্ন বাসা বাড়িতে জমে আছে ময়লা পানি।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টি কম হওয়ায় উন্নতি হয়েছে সিলেটের নদীর পানিপ্রবাহের। তবে এখনো সুরমা নদীর পানি বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার উপর দিয়ে বইছে।

কুশিয়ারা নদীর পানি আমলশীদ পয়েন্টে কিছুটা কমে বিপৎসীমার ১৮ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। সারি, ডাউকি, গুয়াইন ধলাইসহ গোয়াইনঘাটের সব নদীর পানিও বিপৎসীমার নিচে চলে এসেছে।

তবে ত্রান না পাওয়ার অভিযোগ সাধারণ মানুষের। মিলছে না শিশুদের জন্য খাদ্যে।

সিলেটে প্রায় সাড়ে ১০ লাখ মানুষ এখনো দুর্ভোগ পোহাচ্ছে। অপরদিকে সুনামগঞ্জে সাড়ে আট লাখের বেশি মানুষ বন্যাকবলিত।

 

কেএসএইচ
নানা আলোচনা ও বিতর্কের পর অবশেষে সিলেটের বিয়ানীবাজারে সোনাই নদীতে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ঐতিহ্যবাহী নৌকাবাইচ। ‘তৌহিদি জনতা’র ব্যানারে একটি পক্ষের বাধার মুখেও স্থানীয় প্রশাসনের উদ্যোগে এই...
সিলেটের গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রায় পাঁচ হাজার ৩০০ কোটি টাকার একটি নতুন প্রকল্প হাতে নিচ্ছে সরকার। একই সঙ্গে সিলেট নগরের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে চার হাজার কোটি টাকার আরও একটি...
সিলেটের তেলবাহী ট্রাঙ্কলরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
সিলেটের দক্ষিণ সুরমার সিলামে হযরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর