মুসলিম দেশ তাজিকিস্তানে নিষিদ্ধ হলো হিজাব

আপডেট : ২১ জুন ২০২৪, ০৭:৫৭ পিএম

তালেবান শাসিত আফগানিস্তানের সীমান্ত ঘেঁষা মুসলিম অধ্যুষিত দেশ তাজিকিস্তানেও নিষিদ্ধ হতে যাচ্ছে হিজাব। দেশটির সর্বোচ্চ আইনসভায় এ সংক্রান্ত একটি আইনও পাস হয়েছে। এতে পোশাকসহ অন্যান্য নিয়মও যুক্ত করা হয়েছে, যার কারণে উৎসবের পোশাকেও আসছে বিধি-নিষেধ।

মধ্য এশিয়ার দেশ এই তাজিকিস্তান। দেশটির ৯৬ শতাংশেরও বেশি মানুষ মুসলিম। সেখানে হিজাবের মতো পোশাককে ‘এলিয়েন গার্মেন্ট’ বা বিদেশি পোশাক বলে অভিহিত করা হয়েছে। সংসদের নিম্নকক্ষে আগেই পাশ হয়েছিলো একটি বিল, এরপর সংসদের উচ্চকক্ষও নতুন বিলে সম্মতি দেয়।

বিলে প্রথাগত পোশাককে লক্ষ্য করা হয়েছে। বিশেষত হিজাব। যাকে ‘এলিয়েনদের পোশাক’ বলে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, তা যেন তাজিকিস্তানের সংস্কৃতির সঙ্গে ঠিক খাপ যায় না। ঈদ উদযাপনকেও বিদেশি সংস্কৃতি বলে উল্লেখ করা হয়েছে। তাই ।ঈদে রাস্তায় বেরিয়ে উদযাপনে মাততে পারবে না শিশুরা।

উল্লেখ্য, সরকারিভাবে হিজাব নিষিদ্ধ করার সিদ্ধান্ত সবে নেওয়া হলেও বহু বছর ধরেই তাজিকিস্তানে হিজাব নিষিদ্ধ। তবে তাতে কোনও আইন ছিল না। দেশটিতে বড় দাড়ি রাখাও সেদেশে কার্যত নিষিদ্ধ। ২০০৭ সালে তাজিক সরকার ইসলামিক ও মিনিস্কার্টের মতো পশ্চিমা পোশাক শিক্ষার্থীদের জন্য নিষিদ্ধ করে।

নতুন আইনে জাতীয় পোশাক পরার উপরেই জোর দিয়েছে তাজিকিস্তান। নারীদের জাতীয় পোশাক পরার আর্জি জানিয়ে বার্তা পাঠাবে সরকার। ২০০৯ সাল থেকেই সেদেশের সরকারি ধর্ম ইসলাম। তবে, এরই পাশাপাশি অন্যান্য ধর্মপালনের পূর্ণ স্বাধীনতাও দিয়েছে তাজিক প্রশাসন।

তাজিক সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, নতুন আইনে বলা হয়েছে, শিশুদের পড়াশোনা নিশ্চিত করতে হবে। পাশাপাশি সুরক্ষার দিকেও নজর দিতে হবে। সেদেশের সংস্কৃতি, শিক্ষক ও ছাত্রদের ভূমিকার কথাও বলা হয়েছে আইনে। এই আইন না মানলে শাস্তি হিসেবে দিতে হবে মোটা টাকা জরিমানা।

সূত্রের খবর, মধ্যপ্রাচ্য থেকে হিজাব পাঠানো হয় তাজিকিস্তানে। এর সঙ্গে চরমপন্থীদের যোগ খুঁজে পেয়েছে প্রশাসন। সেই কারণেই এমন সিদ্ধান্ত। যদিও এই আইন নিয়ে বিতর্ক তৈরি হয়েছে বিভিন্ন মহলে।

এআরএস
সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় সীমান্ত প্রদেশগুলোতে পাকিস্তানের বিমান হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন। তবে এ নিয়ে দুই দেশের মধ্যে পরস্পরবিরোধী দাবি উঠেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর