আইএমএফের ঋণের তৃতীয় কিস্তি অনুমোদন

আপডেট : ২৫ জুন ২০২৪, ১০:১৩ এএম

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্বাহী পরিষদের বৈঠকে বাংলাদেশের অনুকূলে ঋণের তৃতীয় কিস্তির অর্থ ছাড়ের প্রস্তাবটি পাস হয়েছে। 

সোমবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে আইএমএফ’র সদর দপ্তরে এক বৈঠকে বাংলাদেশের অনুকূলে ঋণের তৃতীয় কিস্তির বাবদ এক দশমিক ১২ বিলিয়ন ডলার ছাড় করার প্রস্তাব অনুমোদন করা হয়।

ওই অর্থ আগামী দুই দিনের মধ্যে এ অর্থ আইএমএফ থেকে ছাড় করে বাংলাদেশ ব্যাংকের ওয়াশিংটনের হিসাবে স্থানান্তর করা হবে বলে জানা গেছে। আরও জানা যায়, এ অর্থ দেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয় বা রিজার্ভে যোগ হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক একটি সংবাদমাধ্যমকে জানান, আইএমএফের বোর্ড আমাদের ঋণের তৃতীয় কিস্তির অনুমোদন দিয়েছে। আমরা আশা করছি, আগামী দুই দিনের মধ্যে প্রায় ১১১ কোটি ৫০ লাখ ডলার রিলিজ হবে। একই সঙ্গে বাংলাদেশ ওই অর্থ পেয়ে যাবে। তখন দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিছুটা বেড়ে যাবে।

 গত বছরের ৩১ জানুয়ারি আইএমএফ বাংলাদেশের অনুকূলে ৪৭০ কোটি ডলারের ঋণ প্রস্তাব অনুমোদন করে। এর মধ্যে দুটি কিস্তিতে ১১৬ কোটি ডলার ছাড় করা হয়েছে।

ঋণের চতুর্থ কিস্তির অর্থ ছাড়ের বিষয়ে চলতি বছরের নভেম্বরের শেষদিকে আরও একটি মিশন ঢাকায় আসতে পারে। ডিসেম্বরে ঋণের চতুর্থ কিস্তির অর্থ ছাড় হওয়ার কথা রয়েছে।

শর্ত অনুযায়ী, প্রতি কিস্তির অর্থ ছাড় করার আগেই আইএমএফ তাদের দেওয়া শর্ত ও অর্থনৈতিক সংস্কার কার্যক্রম বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করবে। ঋণের তৃতীয় কিস্তির অর্থ ছাড়ের শর্ত বাস্তবায়ন করতে সুদের হার ও ডলারের দাম বাড়ানো হয়েছে। মূল্যস্ফীতির হার কমাতে সংকোচনমুখী মুদ্রানীতি অনুসরণ করা হচ্ছে। জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করার পদ্ধতি সীমিত আকারে চালু করা হয়েছে। বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে।

একাত্তর/এসি
প্রতিটি ব্যাংকের জন্য আলাদা সংস্কারের বিষয়ে সুনির্দিষ্টভাবে জানতে চেয়েছে আইএমএফ। একই সাথে ১৫ শতাংশ ভ্যাটহার বাস্তবায়ন করা হবে কি না তারও জবাব চাওয়া হয়েছে। বাংলাদেশ সফর শেষে, অর্থ সচিব ও গভর্নর...
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে নতুন করে ঋণ নেওয়ার জন্য আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে সরকার। সোমবার (১৩ জুলাই) ঢাকায় সফররত আইএমএফ প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠক শেষে অর্থমন্ত্রী...
ফ্যাসিস্ট আমলের নেওয়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) আগের কর্মসূচি থেকে সরে এসে জনগণের স্বার্থে নতুন করে ঋণ কর্মসূচিতে যুক্ত হতে চায় নির্বাচিত সরকার। পাশাপাশি আওয়ামী লীগ সরকারের নেওয়া ঋণ...
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে বাংলাদেশের ঋণের চুক্তি হয়েছে ৫৫০ কোটি ডলারের। এর বিপরীতে এখন পর্যন্ত চার কিস্তিতে মোট ৩৬৩ কোটি ৭৩ লাখ ডলার ছাড় করেছে সংস্থাটি।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর