মতিউরকে নিয়ে যা বললেন মেয়ে ইস্পিতা

আপডেট : ২৮ জুন ২০২৪, ০৮:০৫ পিএম

লাখ টাকার ছাগলে খেল কোটি টাকার সম্পদ! সত্যিই তাই মতিউরের ছেলে ইফাতের ১৫ লাখি ছাগলকাণ্ডে এখনও উত্তাল বাংলাদেশ। এক ছাগলেই বেরিয়ে এসেছে একের পর এক থলের বিড়াল। প্রকাশ্যে সরকারি কর্মকর্তা মতিউরের অঢেল সম্পদ, বাড়ি গাড়ি-ধন দৌলতের সাম্রাজ্য।

১৫ লাখের ছাগলকাণ্ডে মতিউরকে প্রথমেই ডুবিয়েছে দ্বিতীয় স্ত্রীর ছেলে ইফাত। এবার মতিউরকে আরও ডোবানোর হুমকি দিলেন মতিউরের প্রথম স্ত্রীর কানাডা প্রবাসী মেয়ে ফারজানা রহমান ইস্পিতা। 

সামাজিক মাধ্যমে ঘুরছে ইস্পিতার একটি ভয়েস ম্যাসেজ। সেখানে শোনা যাচ্ছে যেই বাবার কল্যাণে মেয়ের বিলাসী জীবন সেই বাবাকেই ইচ্ছেমতো হুমকি-ধমকি দিচ্ছেন ইস্পিতা। দামি ম্যাকলারেন ব্র্যান্ডের স্পোর্টস কারে বসে পোজ দেয়ার ছবি এবং বিলাসী জীবনও প্রকাশ্যে।

ইপ্সিতা বলছেন, এই লোকটা আমার মারে এত বড় চিট করল। আমি এক মিনিট পরপর আমার মার সঙ্গে কথা বলছি । মা হাউমাউ করে কাঁদছে। ভাই বলে, বাবা আমাদের কখনো ভালোবাসে নাইরে আপু। ভালোবাসলে এভাবে সে চিট করতে পারতো না। 

ইস্পিতাকে আরও বলতে শোনা যায়, বাবা তাদের ধোঁকা দিয়েছে, তাদের লজ্জায় এখন মুখ দেখানোর মতো পরিস্থিতি নেই। এ সময় বাবাকে ছাড়বেন না বলেও হুমকি দেন মেয়ে।

জানান, সামাজিক মাধ্যমেও সমস্যা দেখা দিয়েছে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। মানুষ কেন এমন পেছনে লেগেছে বুঝতে পারছেন না। আমার ফেসবুক পেইজেও কি করাচ্ছে বুঝতেছি না। আমার মা তো একজন উপজেলা চেয়ারম্যান। এখানে না, কেউ একজন মাস্টার গেম আছে, মানে কেউ একজন আমাদের সঙ্গে গেম খেলছে। আমি একশ ভাগ শিওর।

ইস্পিতা আরও  বলেন, মনে হচ্ছে সম্পত্তির জন্যে দ্বিতীয় পরিবার সামনে আসতে চাইছে। এমনকি মতিউরের প্রমোশন, সম্পদ, ব্যবসা-বাণিজ্য ও পারিবারিক ড্রামার অনেক তথ্য ফাঁস হয়েছে ইপ্সিতার ভয়েজ মেসেজে।

অন্যদিকে ইস্পিতার মা লায়লা কানিজকে ছাগলকাণ্ডের ১৪ দিন পর প্রথম প্রকাশ্যে দেখা দিয়েছেন। নরসিংদীতে নিজ কার্যালয়ে গেলেও সবাইকে ফাঁকি দিয়ে চলে গেলেন তিনি।

এআরএস
ছাগলকাণ্ডে আলোচিত সাবেক জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তা মো. মতিউর রহমান ও তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে (প্রথম স্ত্রী) গ্রেপ্তার করা হয়েছে।
কয়েকদফায় সময়ক্ষেপণ করে অবশেষে দুর্নীতি দমন কমিশনে (দুদক) সম্পদের বিবরণী জমা দিয়েছেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও ছাগলকাণ্ডে আলোচিত সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান। 
চাকরি থেকে অবসর নিয়েছেন ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মো. মতিউর রহমান। আগামী ২৯ আগস্ট তিনি অবসরে যাবেন।
দ্বিতীয় দফায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মো. মতিউর রহমান ও তার স্ত্রী-সন্তানদের নামে থাকা আরও ৭১ বিঘা জমি (২ হাজার ৩৬৫ শতক) এবং ঢাকায় চারটি অ্যাপার্টমেন্ট (ফ্ল্যাট) জব্দের আদেশ...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর