ছাগলকাণ্ডে আলোচিত মতিউর ও তার স্ত্রী গ্ৰেপ্তার

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ০৯:৫৬ এএম

ছাগলকাণ্ডে আলোচিত সাবেক জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তা মো. মতিউর রহমান ও তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে (প্রথম স্ত্রী) গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিনগত রাতে ডিবি পুলিশের একটি দল রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

ডিএমপির উপকমিশনার (মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান এক বার্তায় গণমাধ্যমে জানান, মতিউর রহমান ও তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

তবে কোন মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে তা স্পষ্ট করা হয়নি বার্তায়।

গত কোরবানির সময় ‘ছাগলকাণ্ডে’ আলোচনায় আসেন একাদশ বিসিএসের (শুল্ক ও আবগারি) কর্মকর্তা মতিউর রহমান। এরপর তাকে এনবিআর থেকে সরিয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে যুক্ত করা হয়। সরিয়ে দেওয়া হয় রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকে সরকার মনোনীত পরিচালক পদ থেকেও।

সংবাদমাধ্যমে একের পর এক মতিউর, তার স্ত্রী ও সন্তানের সম্পদের খবর আসার মধ্যে দুদক তাদের সম্পদের অনুসন্ধান শুরু করে।

এরই ধারাবাহিকতায় গত ১৫ ডিসেম্বর মতিউর রহমান ও তার দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে ১১ কোটি ১৮ লাখ ৮৬ হাজার ১২০ টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে পৃথক দুটি মামলা করে দুদক।

তাছাড়া চলতি বছরের শুরুতে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মতিউর রহমানের প্রথম স্ত্রী ও তাদের ছেলে-মেয়ের বিরুদ্ধে আরো তিনটি মামলা হয়।

একাত্তর/আরএ
কয়েকদফায় সময়ক্ষেপণ করে অবশেষে দুর্নীতি দমন কমিশনে (দুদক) সম্পদের বিবরণী জমা দিয়েছেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও ছাগলকাণ্ডে আলোচিত সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান। 
ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানসহ তার দুই স্ত্রী ও দুই সন্তানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং পাসপোর্টের তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বিপুল সম্পদ অর্জন ও দুর্নীতির অভিযোগে এবার পঞ্চমবারের মতো দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তের ‍মুখে সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান। তবে, এর আগে চারবার ছাগলকাণ্ডে আলোচিত এই কর্মকর্তা কীভাবে দুদক...
ছাগলকাণ্ডে আলোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের অবৈধ সম্পদের খোঁজে এবার বিভিন্ন জেলার সাব রেজিস্ট্রি অফিসে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর