প্রেমিকের পরিকল্পনায় স্কুলছাত্রীকে গণধর্ষণ!

আপডেট : ৩০ জুলাই ২০২১, ০২:৪৮ পিএম

জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার লাউচাপড়া পিকনিক স্পটের পাশের পাহাড়ে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছাত্রীর কথিত প্রেমিক ও তার তিন বন্ধু ও একজন সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার স্কুলছাত্রী ও গ্রেপ্তারকৃতরা বকশীগঞ্জের পার্শ্ববর্তী কুড়িগ্রামের রৌমারী উপজেলার বাসিন্দা। 

বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, ওই স্কুলছাত্রীর সাথে স্থানীয় এক তরুণের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সে সূত্রে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ওই ছাত্রীকে নিয়ে লাউচাপড়া পিকনিক স্পটে যায় তরুণটি। এসময় পাশের পাহাড়ে বন্ধুদের নিয়ে তাকে ধর্ষণ করে। ছাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কুড়িগ্রামের রৌমারি উপজেলার কোমরভাঙ্গি এলাকার রফিকুল ইসলামের পুত্র অটোরিকশা চালক হোসাইন শান্তর সাথে মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয় একই এলাকার সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর। সেই পরিচয়ের সূত্র ধরে গত বৃহস্পতিবার এই কিশোরীকে শান্তর কয়েকজন বন্ধুসহ অটোরিকশাযোগে বেড়াতে নিয়ে যান জামালপুরের বকশীগঞ্জ লাউচাপড়া পিকনিক স্পটে। 

আরও পড়ুন: সিরাজগঞ্জে বাড়ছে করোনা, টিকা নিতে মানুষের ভিড়

লকডাউনের কারনে পিকনিক স্পট বন্ধ থাকায় পাশের একটি পাহাড়ে নিয়ে যায় কথিত প্রেমিক শান্ত। সেখানে মানুষের উপস্থিতি কম থাকার সুযোগে একে একে পাঁচ বন্ধু মিলে ধষর্ণ করে ওই ছাত্রীকে। এ সময় তার চিৎকারে স্থানীয় মানুষ পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে। কথিত প্রেমিক শান্তসহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। 

পরে ওই ছাত্রী বাদী হয়ে বকশীগঞ্জ থানায় হোসাইন শান্তকে প্রধান আসামী করে নয়জনের বিরুদ্ধে ধর্ষণ মামলাদায়ের করেন। পরে ডাক্তারি পরীক্ষা ও চিকিৎসার জন্য তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কুড়িগ্রামের রৌমারি উপজেলার কোমর ভাঙ্গা এলাকার রফিকুলের পুত্র হোসাইন শান্ত, আজিজুলের পুত্র আমিনুল ইসলাম ও অজিমানের পুত্র আঙ্গুর আলম। বকশীগঞ্জের লাউচাপড়া এলাকার রেজাউল করিমের পুত্র আজাদ ও পলাশতালা এলাকার হাম্বুর পুত্র হিটলার।

একাত্তর/আরবিএস  

চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর