অবশেষে লকডাউন মানাতে সিডনিতে সেনা মোতায়েন

আপডেট : ৩০ জুলাই ২০২১, ০২:৩৯ পিএম

অবশেষে ডেল্টার লাগাম টেনে ধরতে সেনাবাহিনী নামাতে হলো অস্ট্রেলিয়াকে। দেশটির সিডনিতে বৃহস্পতিবার (২৯ জুলাই) রেকর্ড করোনা রোগী শনাক্ত হবার পর সেখানে চলমান লকডাউন নিশ্চিত করতে নিউ সাউথ ওয়েলস কর্তৃপক্ষ সেনা মোতায়েনের আবেদন জানায়।

রাজ্যটির আটটি কাউন্সিলে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে প্রশাসন। পাঁচ সপ্তাহ লকডাউন শেষে আরও চার সপ্তাহ বাড়ানো হয়েছে। 

২৫ জুন মধ্যরাত থেকে শুরু হওয়া লকডাউন শেষ হবে ২৮ আগস্ট। এই লকডাউন কার্যকরে সেনা মোতায়েনের আভাস আগেই দিয়ে রেখেছিলো নিউ সাউথ ওয়েলস কর্তৃপক্ষ।

পাঁচ সপ্তাহ ধরে সিডনিতে লকডাউন চলার পরও দৈনিক সংক্রমন বেড়েই চলেছে। সবশেষ ২৪ ঘন্টায় সেখানে নতুন করে আক্রান্ত হয়েছে ১৭০ জন।  

গত দেড় বছরের মধ্যে সর্বোচ্চ করোনা শনাক্ত হওয়ায় আতঙ্কিত হয়ে পড়ে রাজ্য সরকার। আর এ কারণেই সেনা মোতায়েন আবেদন করে কর্তৃপক্ষ।

দুই দিন আগে লকডাউন বিরোধী বিক্ষোভ নিয়েও চিন্তিত সিডনির কর্তৃপক্ষ। তাদের ধারণা, অল্প সংখ্যক মানুষ লকডাউনের আইন মানছেন না এবং তারাই ভাইরাসটি ছড়িয়ে দিচ্ছেন।

শনিবার আরও একটি বিক্ষোভের পরিকল্পনা করছে লকডাউন বিরোধীরা। রাজ্য পুলিশ বলছে, এ ধরণের কোনো কার্যক্রম সহ্য করা হবে না। কঠোরভাবে দমন করা হবে।

এই পরিস্থিতিতে কেন্দ্রীয় ও রাজ্য সরকার নিউ সাউথ ওয়েলসে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। তারা পুলিশের সহায়ক শক্তি হিসাবে কাজ করবে এবং নিরস্ত্র থাকবে।

আরও পড়ুন: ডেল্টার দাপটে মধ্যপ্রাচ্যে করোনার চতুর্থ ঢেউ শুরু

করোনাকালীন সময়ে এই প্রথমবার সিডনিতে সেনা নামানো হচ্ছে। তবে বিষয়টি নিয়ে অনেকেই দ্বিমত করেছেন। বলেছেন, এই সিদ্ধান্ত ভালো ভাবে নেবে না সিডনিবাসী।

সংক্রমণ বাড়তে থাকায় স্থানীয় বাসিন্দাদের ঘরের বাইরে গেলে মাস্ক পরার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া তাদের বাসাবাড়ির পাঁচ কিলোমিটারের মধ্যে থাকতে বলা হয়েছে। 


একাত্তর/আরবিএস  

ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বান ও হুঁশিয়ারিকে বুড়ো আঙুল দেখিয়ে মধ্যপ্রাচ্যে শুরু হয়ে গেছে রক্তক্ষয়ী ও বিধ্বংসী পাল্টাপাল্টি যুদ্ধ। সোমবার ইরানের কয়েকটি সামরিক অঞ্চলে ইসরাইলি বিমান বাহিনী ভয়াবহ হামলা...
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ১২৯ জন। 
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত পাঁচজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন।
ইরানের হামলার পর এবার দেশটিতে পালটা হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। আজ ভোরে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৩ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ৯২ শিশুর মধ্যে। আর হাসপাতালে ভর্তি হয়েছে ৯৭৪টি শিশু।
শরীয়তপুরের গোসাইরহাটে মাটির তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে ধোঁয়া উঠা স্থানটি পরিদর্শন করেছে বাপেক্সের একটি দল। প্রাথমিক নিরীক্ষা শেষে জায়গাটিতে কোনো গ্যাসের উপস্থিতি নেই বলে জানিয়েছেন তারা। 
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ২০ জুলাই প্রকাশিত হবে। এ লক্ষ্যে দেশের সব শিক্ষা বোর্ডকে সুনির্দিষ্ট ও চূড়ান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।
২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর