ফিলিপাইনে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আপডেট : ০৮ জুন ২০২৬, ০২:০৬ পিএম

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত পাঁচজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। ভূমিকম্পে বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে এবং পুরো অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, মিন্দানাও দ্বীপের সারাঙ্গানি প্রদেশের পশ্চিমে প্রায় ২৪ কিলোমিটার দূরে সমুদ্রে ভূমিকম্পটি আঘাত হানে। এরপর ফিলিপাইন ও ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকার বাসিন্দাদের অবিলম্বে উঁচু ও নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

জেনারেল সান্তোস সিটি পুলিশের মাস্টার সার্জেন্ট রবার্ট ডাগন বার্তা সংস্থা এএফপিকে জানান, এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং চারজন আহত হয়েছেন।

তিনি বলেন, এটি প্রাথমিক তথ্য; হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

তিনি আরও বলেন, অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকটি ভবন ধসে পড়েছে। উদ্ধারকাজ চলছে, তাই ক্ষতিগ্রস্ত ভবনের সঠিক সংখ্যা এখনই বলা সম্ভব নয়।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত এবং এএফপি কর্তৃক যাচাই করা ভিডিওতে দেখা গেছে, জেনারেল সান্তোস শহরের একটি শপিং সেন্টার ধসে সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানে জনপ্রিয় ফাস্টফুড চেইন ‘জলিবি’র একটি শাখাও ছিল। এছাড়া একটি খালি স্কুল ভবনও ধসে পড়েছে।

এদিকে প্যাসিফিক সুনামি সতর্কতা কেন্দ্র এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী তিন ঘণ্টার মধ্যে ফিলিপাইন, ইন্দোনেশিয়া, পালাউ, তাইওয়ান ও পাপুয়া নিউগিনির উপকূলীয় এলাকায় সুনামি আঘাত হানতে পারে।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, প্রথম ভূমিকম্পের প্রায় দুই ঘণ্টা পর ওই এলাকায় ৬ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী আফটারশক অনুভূত হয়।

ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস ক্ষতিগ্রস্ত মিন্দানাও অঞ্চলের বিভিন্ন এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছেন। পাশাপাশি উপকূলীয় এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, “এখনই উঁচু স্থানে চলে যান। অপেক্ষা করবেন না। আপনার জীবনের চেয়ে মূল্যবান আর কিছু নেই।”

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ক্ষয়ক্ষতির তথ্য এখনও যাচাই করা হচ্ছে।

অন্যদিকে ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ সংস্থা উত্তর সুলাওয়েসির রাজধানী মানাদো, উত্তর গোরোন্তালো প্রদেশ এবং সাংগিহে দ্বীপপুঞ্জের স্থানীয় কর্তৃপক্ষকে বাসিন্দাদের দ্রুত নিরাপদ উঁচু স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে।

জাপানও তাদের প্রশান্ত মহাসাগরীয় উপকূলের বিস্তীর্ণ এলাকায় সুনামি সতর্কতা জারি করেছে। দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে বিভিন্ন উপকূলে এক মিটার পর্যন্ত উচ্চতার ঢেউ আঘাত হানতে পারে।

মিন্দানাওয়ের দাভাও সিটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানিয়েছেন, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত তথ্য প্রকাশ করবেন।

ফিলিপাইন পৃথিবীর অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। দেশটি প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত, যেখানে ভূমিকম্প ও আগ্নেয়গিরির কার্যক্রম প্রায়ই ঘটে।

গত অক্টোবরেও পূর্ব মিন্দানাও অঞ্চলে ৭.৪ ও ৬.৭ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে অন্তত আটজন নিহত হন।

সরকারি তথ্যমতে, এর কয়েকদিন আগেই ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় সেবু প্রদেশে ৬.৯ মাত্রার আরেকটি ভূমিকম্পে ৭৬ জন নিহত হন এবং প্রায় ৭২ হাজার ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়।

আরবিএস
জাপানের কিউশু দ্বীপে স্থানীয় সময় বিকেল ৪টা ২৭ মিনিটে ৭.১ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উকি শহরের হিকাওয়া শহরের কাছে, ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। এর...
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কিউশু দ্বীপে আঘাত হানা ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি ও অচল অবস্থার সৃষ্টি হয়েছে। কুমামোতো অঞ্চলের একটি শপিং মলে রহস্যজনক বিস্ফোরণ এবং ধসে পড়া...
জাপানের দক্ষিণ অঞ্চলের মূল দ্বীপ কিউশুর কুমামোতো অঞ্চলে ৭.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে সমুদ্রের নিচে এই...
ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের কয়েক সপ্তাহ পরও থামেনি ধ্বংসস্তূপে জীবনের খোঁজ। মৃতের সংখ্যা বেড়ে চার হাজার ৫৬১ জনে পৌঁছেছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর উদ্বোধনের লক্ষ্যে সরকার নির্ধারিত সময়সূচি অনুযায়ী কাজ এগিয়ে নিচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী...
প্রধানমন্ত্রী তারেক রহমান তার মালয়েশীয় প্রতিপক্ষের সঙ্গে টেলিফোনে আলাপকালে জ্বালানি সহযোগিতা চেয়েছেন বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
নরসিংদীর মাধবদীতে ডাকাতদের ছুরিকাঘাতে শাহজাহান মিয়া (৫০) নামে এক গৃহকর্তা নিহতের ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ । 
জাপানের কিউশু দ্বীপে স্থানীয় সময় বিকেল ৪টা ২৭ মিনিটে ৭.১ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উকি শহরের হিকাওয়া শহরের কাছে, ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। এর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর