ডেল্টার দাপটে মধ্যপ্রাচ্যে করোনার চতুর্থ ঢেউ শুরু

আপডেট : ৩০ জুলাই ২০২১, ০৬:০৩ পিএম

ডেল্টার দাপটে মধ্যপ্রাচ্যে করোনার সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে এবং যেসব দেশে টিকাকরণ কম হয়েছে সেখানে ভাইরাসটির চতুর্থ ঢেউ শুরু হয়ে গেছে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) বিশ্ব স্বাস্থ্য সংস্থা এসব সতর্কবার্তা উচ্চারণ করে আরও জানিয়েছে, মধ্যপ্রাচ্যের ২২ দেশ ও অঞ্চলের মধ্যে পনেরটিতে করোনার ডেল্টা ধরন শনাক্ত হয়েছে। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের পরিচালক আহমেদ আল-মান্দাহারি এক বিবৃতিতে বলেন, ‘ডেল্টার দ্রুত বিস্তারে মধ্যপ্রাচ্যে করোনা সংক্রমণ ও মৃত্যু বাড়তে শুরু করেছে’।

তিনি জানান, ওই অঞ্চলে করোনা আক্রান্তদের মধ্যে যাদেরকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে, তাদের বেশিরভাগের টিকা নেওয়া হয়নি অথবা টিকাকরণ শেষ হয়নি।

আল-মান্দাহারি আরও জানান, জুলাইয়ের শেষ সপ্তাহ পর্যন্ত মধ্যপ্রাচ্যে জনসংখ্যার পাঁচ দশমিক পাঁচ শতাংশের টিকাকরণ শেষ হয়েছে। যা সংখ্যার হিসাবে ৪১ লাখ মাত্র। 

জুনের তুলনায় জুলাইতে মধ্যপ্রাচ্যে করোনা রোগী বেড়েছে ৫৫ শতাংশ এবং মৃত্যু বেড়েছে ১৫ শতাংশ। প্রতি সপ্তাহে গড় শনাক্তের সংখ্যা তিন লাখ দশ হাজার, মৃত্যু সাড়ে তিন হাজার।

বিশেষ করে পূর্ব আফ্রিকার তিউনিশিয়াতে করোনা পরিস্থিতি সবচেয়ে খারাপ। দেশটি সংক্রমণের লাগাম টানতে হিমশিশ খাচ্ছে। দেখা দিয়েছে অক্সিজেন ও চিকিৎসা সংকট।  

আরও পড়ুন: বিশ্বে একদিনে করোনায় ১০ হাজারের বেশি মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে, এই অঞ্চলে খুব অল্প সময়ের মধ্যে ডেল্টা সবচেয়ে প্রধান ধরন হিসাবে ছড়িয়ে পড়েছে। এ ধরন প্রথম শনাক্ত হয় ভারতে।

ভাইরোলজি র্জানালে সম্প্রতি প্রকাশিত এক প্রতিবদনে বলা হয়েছে, গত বছর করোনা সংক্রমিত একজন রোগীর প্রথম নমুন পরীক্ষায় যে পরিমাণ ভাইরাসের উপস্থিতি পাওয়া যেতো, তাই চাইতে ডেল্টা ধরনে আক্রান্তের প্রথম পরীক্ষায় এক হাজার গুণ বেশি ভাইরাস পাওয়া যাচ্ছে।


একাত্তর/আরবিএস  

ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বান ও হুঁশিয়ারিকে বুড়ো আঙুল দেখিয়ে মধ্যপ্রাচ্যে শুরু হয়ে গেছে রক্তক্ষয়ী ও বিধ্বংসী পাল্টাপাল্টি যুদ্ধ। সোমবার ইরানের কয়েকটি সামরিক অঞ্চলে ইসরাইলি বিমান বাহিনী ভয়াবহ হামলা...
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ১২৯ জন। 
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত পাঁচজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন।
ইরানের হামলার পর এবার দেশটিতে পালটা হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। আজ ভোরে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
কক্সবাজারে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে একটি বাসের চালক ও আট মাস বয়সী এক শিশু ঘটনাস্থলেই নিহত হয়েছে। এ ঘটনায় নারী ও শিশুসহ দুই বাসের অন্তত ৪০ জন যাত্রী আহত হয়েছেন।
উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টির কারণে পায়রাসহ দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে পটুয়াখালীর উপকূলীয় দ্বীপ উপজেলা...
সর্বশেষ ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের সীমান্ত এলাকার শূন্যরেখায় তিন দিন ধরে আটকে রাখার পর সোমবার ২১ জনকে সরিয়ে নিয়েছে বিএসএফ। এর মাধ্যমে দুই দেশের সীমান্ত এলাকার শূন্যরেখায় বর্তমানে আর কেউ আটকে নেই।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৩ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ৯২ শিশুর মধ্যে। আর হাসপাতালে ভর্তি হয়েছে ৯৭৪টি শিশু।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর