বেনজীর-মতিউরের জন্য ‘সুখবর নেই’ দুদকে

আপডেট : ৩০ জুন ২০২৪, ০৯:০১ পিএম

পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদ বা রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান যেই হোন না কেন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে কেউ বিশেষ সুবিধা পাবেন না।

দুদক কমিশনার জহুরুল হক বলেছেন, নিজস্ব গতিতে চলছে দুদকের অনুসন্ধান। আইনের বিধান মেনেই স্বাধীনভাবে প্রভাবমুক্ত হয়ে কাজ করছেন অনুসন্ধানী কর্মকর্তা। দুদকের কাজের পরিসর বাড়লেও সঠিক সময়েই তদন্ত প্রতিবেদন দেয়া হবে।

প্রায় দেড় মাস ধরে চলছে সাবেক পুলিশ প্রধান বেনজীরর আহমেদের বিরুদ্ধে ওঠা অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধান। এরইমধ্যে জব্দ করা হয়েছে দেশে থাকা তার সম্পদ, ব্যাংক অ্যাকাউন্ট, বিভিন্ন ব্যবসার শেয়ার। অবৈধ সস্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদে হাজির না হওয়ায় তিনি আত্মপক্ষ সমর্থনের সুযোগও হারান।

জব্দ করা সস্পদের দেখভালের জন্য এরইমধ্যে নিয়োগ করা হয়েছে প্রশাসকও। সব সম্পদ বুঝে নিয়েছেন প্রশাসকরা। বাকি ছিলো গুলশানের চারটি ফ্ল্যাট। যেখানে পরিবার নিয়ে বসবাস করতেন বেনজীর। সেটিও প্রশাসকের নিয়ন্ত্রণে আনতে ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে আদালত।

অঢেল সম্পদের তথ্য প্রকাশ্যে আসার পর গা ঢাকা দিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ। জিজ্ঞাসাবাদের সশরীরে দুদকে হাজির না হয়ে লিখিত বক্তব্য পাঠিয়েছেন তিনি ও তার স্ত্রী-মেয়েরা।

এরই মধ্যে বেনজীর আহমেদ ও পরিবারের সদস্যদের দখলে থাকা শত শত বিঘা জমি ও রিসোর্টসহ বিপুল স্থাবর সম্পত্তি জব্দ করেছে দুদক। অবরুদ্ধ করা হয়েছে প্রায় তিন ডজন ব্যাংক হিসাব।

রাজধানীর গুলশানের অভিজাত চারটি ফ্ল্যাটের প্রবেশ করে এর দখল নিতে রোববার ম্যাজিস্ট্রেট নিয়োগের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

এদিকে চলছে ছাগলকান্ডে আলোচিত সাবেক এনবিআর কর্মকর্তা মতিউরের অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধান। এরইমধ্যে তার সস্পদের তথ্য জানতে বিএফআইইউ, এনবিআর, নিবন্ধন অধিদপ্তর, বিআরটিএতে চিঠি পাঠিয়েছে দুদক।

ঈদের আগে ১৫ লাখ টাকায় ছাগল কেনা নিয়ে দেশজুড়ে তুমুল আলোচনায় আসেন সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর ও তার পরিবারের সদস্যরা। বিভিন্ন গণমাধ্যমে তার অঢেল সম্পদের তথ্য প্রকাশিত হয়।

এরপর তার ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদের খোঁজে নামে দুদক। তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ তদন্ত করতে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

দুদকের আবেদনে মতিউরকে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। একই সঙ্গে তার স্ত্রী লায়লা কানিজ লাকী ও ছেলে আহম্মেদ তৌফিকুর রহমান অর্নবেরও দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

সরকারি চাকরি করে মতিউর ও তার পরিবারের সদস্যরা কীভাবে বিপুল বিত্ত বৈভবের হলেন তা নিয়ে প্রশ্নের অন্ত নেই। একাধিক বাড়ি, কয়েকটি বিলাসবহুল গাড়ি ও ফ্ল্যাট, রিসোর্ট, জমি, শিল্প কারখানার মালিকানাসহ শেয়ারবাজারেও বিরাট অঙ্কের বিনিয়োগ রয়েছে তাদের।

প্রথম স্ত্রী ও এক সন্তানসহ মতিউরের দেশত্যাগে নিষেধাজ্ঞাপ্রথম স্ত্রী ও এক সন্তানসহ মতিউরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

এরই মধ্যে মতিউর রহমানকে সরিয়ে দেওয়া হয়েছে এনবিআরের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদ থেকে। তাকে সংযুক্ত করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ে। সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকেও সরানো হয়েছে প্রভাবশালী ও আলোচিত এই সরকারি কর্মকর্তাকে।

দুদক কমিশনার জহুরুল হক জানিয়েছেন, আইনের মধ্যে থেকেই এগোচ্ছে অনুসন্ধান।

তিনি বলেন, মাননীয় আদালত একটি আদেশ দিয়েছেন বাড়ির তালা খোলার বিষয়ে। আদালত যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবে কাজ চলবে।

জহুরুল হক বলেন, আইনে যা বলা আছে- ৪৫ কার্যদিবস। সেটা না হলে আরও ৩০ কার্যদিবস পাবে। এটা আমরা দেব।

দুদকের অনুসন্ধানের তালিকায় আছেন বিভিন্ন দপ্তরের আরো উর্ধ্বতন কর্মকর্তা। অনুসন্ধানে কেউ বিশেষ সুবিধা পাচ্ছেন না বলে জানান দুদক কমিশনার।

জহুরুল হক আরও বলেন, অনেক সরকারি কর্মকর্তা, সে পুলিশ, এনবিআর, আমলা যেই বলেন যাদের বিরুদ্ধে যা অভিযোগ আছে বিধি মোতাবেক যা হয় তাই আমরা করছি। কারও জন্য বিশেষ করছি নাভ। কেউ আমাদের শত্রুও না। কেউ আমাদের মিত্রও না। সকলের জন্য আইনি আচরণ করবো। আইনে যা বলা আছে তাই করা হবে।

এই দুদক কমিশনার জানান, সময় মতোই অনুসন্ধান শেষ করতে চায় দুদক।

 

কেএসএইচ
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক ছয় মন্ত্রী ও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২০ সেপ্টেম্বর দিন ধার্য করেছে ঢাকার একটি আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে পাঁচ সদস্যের সার্চ কমিটি গঠন করেছে সরকার।
দুর্নীতি দমন কমিশন (দুদক) পুনর্গঠনের জন্য নাম সুপারিশ করতে যে কোনো সময় সার্চ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) সরকারকে সহযোগিতা করবে বলে জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা (উপ-পরিচালক) মো. আকতারুল ইসলাম।  
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর