৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ পিএম

স্কাইমার্ক ইন্টারন্যাশনাল লিমিটেডের ঋণ অনিয়ম ও আত্মসাতের অভিযোগে সালমান ফজলুর রহমান ও আহমেদ সায়ান ফজলুর রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুদক প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে কমিশনের সচিব মো. সাইদুর রহমান খান এ তথ্য জানান। 

অভিযোগে বলা হয়, স্কাইমার্ক ইন্টারন্যাশনাল লিমিটেড নামীয় ব্যবসায়িক অস্তিত্ববিহীন, নামসর্বস্ব ও কাগজে প্রতিষ্ঠান গঠন বা সৃজন করে পরিচালনা পর্ষদের সদস্যরা পরস্পর যোগসাজশে প্রতারণা, ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করেন।

এতে বাংলাদেশ ব্যাংকের বিআরপিডি সংশ্লিষ্ট সার্কুলার এবং আইএফআইসি ব্যাংকের সিআরএম পলিসি-২০১৭-এর নির্দেশনা ও বিধি-বিধান লঙ্ঘনসহ বিভিন্ন ব্যাংকিং অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পর্যাপ্ত জামানত ঘাটতি রেখে যাচাই-বাছাই না করেই অস্তিত্বহীন, ভুয়া ও নামসর্বস্ব কাগজে কোম্পানির অনুকূলে ঋণ অনুমোদন ও বর্ধিত করা হয়।

এর মাধ্যমে ৫৩৮ কোটি ১৬ লাখ টাকা নগদে ট্রান্সফারের মাধ্যমে বিতরণ বা উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে। সুদ ও অন্যান্য চার্জসহ ব্যাংকের আর্থিক ক্ষতির পরিমাণ ৬০৪ কোটি ৭০ লাখ টাকা।

অভিযোগে আরও বলা হয়, আত্মসাৎকৃত অর্থের প্রকৃতি, উৎস ও গন্তব্য আড়াল করতে বিপুল পরিমাণ অর্থ নগদে উত্তোলন করে স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিং করা হয়েছে।

রেকর্ডপত্র ভিত্তিক প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্য পেনাল কোডের ৪০৯/৪২০/১০৯ ধারা, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে রয়েছেন বেক্সিমকো গ্রুপের সাবেক চেয়ারম্যান ও আইএফআইসি ব্যাংক পিএলসির সাবেক চেয়ারম্যান সালমান ফজলুর রহমান এবং আইএফআইসি ব্যাংক পিএলসির সাবেক ভাইস চেয়ারম্যান আহমেদ সায়ান ফজলুর রহমান।

আরবিএস
টাকা আত্মসাতের অভিযোগে প্রশান্ত কুমার হালদারসহ (পিকে হালদার) ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
হাজার কোটি টাকার দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার আর বিটকয়েনে অর্থ পাচারের গুরুতর অভিযোগে এবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) জালে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আসিফসহ আরো চার...
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে নিয়োগ দিয়েছে সরকার।
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শতভাগ ভোট পড়েছে এমন এসব কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তাদের খুঁজছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুই যুগের বেশি সময় ধরে উচ্চ আদালতে বিচারাধীন অগ্রণী ও রূপালী আয়কর সংক্রান্ত মামলা। এর মধ্যে ১৪ মামলায় অগ্রণী ব্যাংকের বকেয়া প্রায় ১৬'শ কোটি টাকা।
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ৫৭২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে এই রোগের উপসর্গে আট জনের মৃত্যু হয়েছে। হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃত্যুর...
অবশেষে কিছুটা স্বস্তি ফিরছে যুক্তরাষ্ট্রের জ্বালানি বাজারে। দুই মাস পর দেশটিতে প্রতি গ্যালন ডিজেলের গড় দাম নেমে এসেছে ৬ ডলারের নিচে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে শুরুতেই বিপদে পড়েছে বাংলাদেশ। কাগিসো রাবাদার বোলিং তোপে ২২ রান তুলতেই তিন উইকেট হারিয়েছে স্বাগতিকেরা। বাংলাদেশের তিনটি উইকেটই তুলে নিয়েছেন এই দক্ষিণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর