প্রধানমন্ত্রীকে যা জানালেন ব্যারিস্টার সুমন

আপডেট : ০১ জুলাই ২০২৪, ০৯:৪৫ পিএম

অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল থেকে আসা প্রাণনাশের হুমকির ঘটনা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক (সুমন)।

সোমবার সন্ধ্যায় ফেসবুকে ৪৬ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন ব্যারিস্টার সুমন।

ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, গভীর মনোযোগ সহকারে শুনলেন আমার প্রাণনাশের হুমকির বিষয়ে। তিনি আবারও মানবিকতার উদাহরণ তৈরি করলেন। অশেষ কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও ওবায়দুল কাদের এমপি।

ভিডিওতে দেখা যায়, সংসদের অধিবেশন কক্ষে প্রধানমন্ত্রীর টেবিলের সামনে গিয়ে কথা বলছেন সুমন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কথা শুনছেন। আবুল হাসানাত আব্দুল্লাহ, জাহাঙ্গীর কবির নানক, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানাসহ অনেকেই উপস্থিত ছিলেন।

রোববার সংসদ সদস্য সুমন সাংবাদিকদের বলেন, অজ্ঞাত এক ব্যক্তি আমাকে জানান, সিরিয়াল কিলারের একটি গ্রুপ বর্তমানে সক্রিয়। তারা আমাকে হত্যা করতে চান। আমি যেন আগামী ২-৩ দিন বাসা থেকে বের না হই।

পরে রাজধানীর শেরে বঅংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন  হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সুমন।

কেএসএইচ
দেশের বিভিন্ন জায়গায় সন্ত্রাসীরা নাশকতা চালাচ্ছে উল্লেখ করে তাদেরকে শক্ত হাতে দমন করার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেন, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্দোলনকারীদের সাথে তিনি বসতে চান।
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর