জলপ্রপাতের স্রোতে ভেসে গেলো একটি পরিবার!

আপডেট : ০১ জুলাই ২০২৪, ০৯:২৩ পিএম

এই ছিলো এই নেই। চোখের পলকে জলপ্রপাতের তীব্র স্রোতে ভেসে গেলো গোটা একটি পরিবার। বহু মানুষের চোখের সামনেই এই বিয়োগান্তক ঘটনাটি ঘটলেও, কিছুই করতে পারলেন না তারা। শেষ পর্যন্ত দুজন সাঁতরে ফিরতে পারলেও এরিমধ্যে তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে ভারতের মুম্বাইতে। শহরের কাছেই জনপ্রিয় ভ্রমণ কেন্দ্র লোনাভালায় একটি জলপ্রপাতে ভ্রমণে গিয়েছিলো একটি পরিবার। সেখানে তীব্র স্রোতা থাকা পানির মধ্যে নেমেও ছিলেন তারা। কিন্তু হঠাৎ করেই হরিষে বিষাদ। ফুঁসতে থাকা পানির স্রোত আচমকা ভাসিয়ে নিয়ে যায় গোটা পরিবারটিকে।

এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, ভেসে যাওয়াদের মধ্যে দুজন সাঁতরে ফিরতে পারলেও বাকিরা ফিরতে পারেননি। পরে তিন জনের মরদেহ উদ্ধার  করা হয়েছে। এখনও নিখোঁজ দুই জন। রোববারেই এই ঘটনার একটি ভিডিও এরিমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, মুহূর্তেই ভাইরাল।

ভিডিওটিতে দেখা গেছে, একজন পুরুষ, একনারী ও কয়েকটি শিশু ফুঁসে ওঠা একটি জলপ্রপাতের মাঝে একটি পাথরের ওপর দাঁড়িয়ে আছেন তারা, পরস্পরকে জড়াজড়ি করে ধরে একটু একটু করে এগিয়ে ফেরার চেষ্টা করছেন। হঠাৎ করে ধেয়ে আসা পানির প্রবল ধারা তাদের ভাসিয়ে নিয়ে যায়।

স্রোতের টানে নিচের দিকে ভেসে যেতে যেতে তারা চিৎকার করে বাঁচানোর আকুতি জানাচ্ছিলেন তারা। কিন্তু প্রবল স্রোতের কারণে সেখানে দাঁড়িয়ে থাকা পর্যটকরা পরিবারটিকে সাহায্যের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। ছুটে চলা পানির উন্মত্ততার কারণে কেউ ঝাঁপিয়ে পড়তে পারছিলেন না।

এনডিটিভি জানিয়েছে, পরে স্থানীয়রা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দড়ি ও ট্রেকিং গিয়ার নিয়ে জীবিতদের খোঁজ শুরু করেন। পুলিশ বলছে, ওই পর্যটকরা জলপ্রপাতের পানির সঙ্গে ভেসে গিয়ে নিচের জলাশয়ে গিয়ে পড়েন। সেখান থেকেই তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

নিখোঁজ দুজনকে উদ্ধারে  চলছে অভিযান। মুম্বাই পুলিশ আরও জানিয়েছে, ভুসি ড্যামের কাছের একটি জলপ্রপাতের পাশে পিকনিক করছিল তারা। দুপুরে পানি কম ছিলো জলপ্রপাতে। ওই সময় পরিবারটির সদস্যরা জলপ্রপাতের মাঝখানে একটি পাথরের ওপর দাঁড়িয়ে ছিলো।

সকাল থেকে এই এলাকায় হওয়া ভারী বৃষ্টিতে বাঁধ উপচে বাড়ছিল জলপ্রপাতের পানি। হঠাৎ পানির স্রোত এতটাই তীব্র আকার ধারণ করে যে পাথর থেকে পানিতে পড়ে হাবুডুবু খেতে থাকে এবং সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। তারপর পানির তোড়ে ভেসে যায়।

মুম্বাই থেকে ৮০ কিলোমিটার দক্ষিণপূর্বে পাহাড়ি শহর লোনাভালায় আরও শত শত পর্যটকের মতো ওই সাত সদস্যের পরিবারটিও ছুটি কাটাতে গিয়েছিল। রোববার দুপুর দেড়টার দিকে তারা স্থানীয় ভুসি বাঁধের হ্রদের কাছেই জলপ্রপাতে পিকনিক করতে গিয়েছিলো পরিবারটি, যা শেষ হলো বিষাদে।

এআরএস
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর