দেশে বিরল রোগের সন্ধান, চিকিৎসায় হাবুডুবু অবস্থা

আপডেট : ০৩ জুলাই ২০২৪, ০৬:৫১ পিএম

দেশে সম্প্রতি বেশ কয়েকজন রোগীর সন্ধান মিলেছে যারা এক বিরল রোগে আক্রান্ত। এ রোগের পরীক্ষা যেমন দেশে সম্ভব নয়, চিকিৎসার জন্যও প্রয়োজন মোটা অংকের টাকা। যা গরীব বা মধ্যবিত্ত পরিবারের পক্ষে প্রায় অসম্ভব।

স্পাইনাল মাসল এট্রোফি বা এসএমএ নামের ওই বিরল রোগে শরীরের পেশী কাজ করে না। এ রোগের আক্রান্ত হলেও জানা সম্ভব না দেশে। তাই রোগ শনাক্তের জন্য যেতে হয় পাশের বা উন্নত কোনো দেশে।

এসএমএ আক্রান্ত এক শিশুর দেখা হয় প্রতিবেদকের সাথে। ছোট্ট মোমিনুল একটা সময় স্কুলে যেতো, মাঝে মাঝে বাইরে খেলতেও যেতে পারতো। কিন্তু এখন আর পাগুলো ঠিক মতো চলে না। সোজা হয়ে বসাটাও কষ্ট হয়ে যায় অনেক সময়।

জেনেটিক এই রোগের কারণে শরীরের পেশীগুলো আর কাজ করে না। হাত-পা এমনকি ফুসফুস পরিচালনার জন্য মস্তিষ্কের সিগন্যাল যে পাঠানোর কথা, সেই প্রক্রিয়া বাঁধাগ্রস্ত হয় এই রোগে।

বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. সারোয়ার ইবনে সালাম জানান, যে স্নায়ুকোষগুলো আমাদের চলা-ফেরার জন্য কাজ করে এসএমএ আক্রান্ত হলে সেগুলো মাংসপেশিগুলোকে যথেষ্ট সিগন্যাল না। ফলে পেশীগুলো দুর্বল হয়ে যায়।

সাধারণত এসব খুব কম বয়সেই ধরা পড়ে এ রোগ। এতে বুদ্ধি কিংবা আবেগ স্বাভাবিক মানুষের মতো হলেও শরীর স্বাভাবিক থাকে না। বাবা-মায়ের কষ্টও বোঝে এই শিশুরা। কিন্তু অসহায় রোগের কাছে।

চিকিৎসা আছে, তবে কোটি টাকা দামের সেই ওষুধ কিনে ব্যবহার করার সামর্থ্য আছে পৃথিবীর হাতে গোণা কিছু মানুষের। এমনকি রোগটি শনাক্ত করার মতো প্রতিষ্ঠানও বাংলাদেশে নেই। এসএমএ শনাক্ত করতে যেতে উন্নত কোনো দেশে।

রোগীদের কয়েকজন স্বজনরা জানান, তারা পাশের দেশ ভারত থেকে গিয়ে পরীক্ষা করিয়ে শনাক্ত করাতে পেরেছেন রোগ। তবে, দেশে তারা এ রোগের কোনো ওষুধ পাচ্ছেন না।

এসএমএর ধরণ বুঝে কখনো বক্ষব্যাধি, কখনো নিউরোলজি আবার কখনো বা অর্থোপেডিক্স বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন অভিভাবকেরা। তাই, সব ডিসিপ্লিনের চিকিৎসকদের সমন্বয়ে এখন থেকে প্রতি মাসের প্রথম মঙ্গলবার রাজধানীর বারাকাহ জেনারেল হাসপাতালে এসএমএ ক্লিনিকের আয়োজন করছে কিউর এসএমএ বাংলাদেশ ফাউন্ডেশন।

এসএমএ শিশুর হামাগুড়ি, হাঁটা, বসতে এবং মাথার নড়াচড়া নিয়ন্ত্রণ করার ক্ষমতাকে প্রভাবিত করতে পারে। গুরুতর এসএমএ শ্বাস নেওয়া এবং গিলতে ব্যবহৃত পেশীগুলোরও ক্ষতি করতে পারে।

 

একাত্তর/আরএ
মধুর ‘মা’ ডাক শোনার জন্য একজন নারীকে কতোটা জীবনের ঝুঁকি নিতে হয়, তা পৃথিবীর সব মায়েরাই জানেন। কিন্তু বাংলাদেশের দুর্গম চরাঞ্চলগুলোতে এই ঝুঁকি যেন দ্বিগুণ। যমুনার উত্তাল ঢেউ আর বালুচরের দীর্ঘ পথ...
শীত আসলেই প্রতিবার বাড়ে বায়ু দূষণ। এবারও বাড়ছে। প্রায় দিনই বিশ্বে বায়ু দূষণের নতুন রেকর্ড করছে বাংলাদেশ। বায়ু দূষণ নিয়ন্ত্রণ ব্যাপক কর্মযজ্ঞ, পরিবেশ অধিদপ্তরের একার পক্ষে সম্ভব নয় বলেও জানাচ্ছে...
আগামী জানুয়ারি পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ থাকতে পারে বলে শংকা কীটতত্ত্ববিদদের। নভেম্বরেও এই রোগে শনাক্ত ও মৃত্যু উচ্চহারে হতে পারে বলেই জানান তারা। সেপ্টেম্বরি-অক্টোবর মাসে থেমে থেমে বৃষ্টি ও এডিস মশা...
এক সময়ের শহুরে রোগ হিসেবে পরিচিত ডেঙ্গু এখন পৌঁছে গেছে প্রত্যন্ত অঞ্চলে। বছরের প্রথম আট মাসে ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের প্রায় ৮০ শতাংশই গ্রাম ও মফস্বল এলাকার।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর