বিরূপ পরিবেশেও টিকে থাকছে মশা, গ্রামে গ্রামে ডেঙ্গুর দাপট

আপডেট : ২১ আগস্ট ২০২৫, ০৫:৫৭ পিএম

এক সময়ের শহুরে রোগ হিসেবে পরিচিত ডেঙ্গু এখন পৌঁছে গেছে প্রত্যন্ত অঞ্চলে। বছরের প্রথম আট মাসে ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের প্রায় ৮০ শতাংশই গ্রাম ও মফস্বল এলাকার। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) বলছে, আক্রান্তরা গ্রামেগঞ্জে যাওয়ার ফলে সেখানকার মশা তাদের কামড়িয়ে ডেঙ্গুর জীবাণু বহন করা শুরু করেছে। মশার এই প্রজাতির আবাসস্থল ভিন্ন। 

কয়েক বছরের ব্যবধানে গ্রামে ডেঙ্গু বেশি আতঙ্ক ছড়ালেও প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রম এখনও নগরকেন্দ্রিক। বিশেষ করে রাজধানীকে ঘিরে। ফলে এই বছর ঢাকায় কিছুটা নিয়ন্ত্রণ এলেও, দক্ষিণের জেলাগুলোতে আক্রান্ত ও মৃত্যুর মিছিল বেড়ে চলেছে। পুরো বিভাগটির গ্রামে গ্রামে ডেঙ্গুর দাপটে উদ্বেগে আছে সেখানকার মানুষ।

রোগতত্ত্ব ও নিয়ন্ত্রণ গবেষণা প্রতিষ্ঠান- আইইডিসিআর বলছে, এডিস ইজিপ্টি ও অ্যালবোপিকটাস মশার মাধ্যমে ডেঙ্গু ছড়াচ্ছে। ইজিপ্টি শহর এবং অ্যালবোপিকটাস গ্রামাঞ্চলের মশা। অ্যালবোপিকটাস মশা বন-জঙ্গল, বাঁশের ঝাড়, গাছের বাকলের মতো স্থানে থাকে। এই মশা আগে ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত ছিলো না। আক্রান্ত রোগীকে কামড় দিয়ে তারাও ডেঙ্গু ভাইরাস বহন করা শুরু করেছে। 

আইইডিসিআরের পরিচালক ডা: তাহমিনা শিরীন বলেন, নগরে ডেঙ্গু ছড়ানো ইজিপ্টি মশাও গ্রামাঞ্চলে প্রবেশ করেছে। এখন দুই প্রজাতির মশাই সমান ভাবে ডেঙ্গু ভাইরাস বহন করছে। বিরূপ পরিবেশেও টিকে থাকার সক্ষমতা তৈরি করছে এসব মশা। আর সেটিই হচ্ছে সবচেয়ে বেশি চিন্তার কারণ।

আরবিএস
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। একই সময়ে ৫৫০ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময় ৯৯৪ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সারাদেশে ডেঙ্গুতে আক্রন্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় (রোববার ২৩ আগস্ট সকাল ৮টার মধ্যে) তাদের মৃত্যু হয়। এ সময়ের মধ্যে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩৯ জন।
ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৭৫০ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে জানিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ খাতে দীর্ঘদিন ধরে চলে আসা অব্যবস্থাপনা ও...
হাজার কোটি টাকার দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার আর বিটকয়েনে অর্থ পাচারের গুরুতর অভিযোগে এবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) জালে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আসিফসহ আরো চার...
সবাইকে কেবল চিকিৎসক কিংবা প্রকৌশলী হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই উল্লেখ করে শিক্ষার্থীদের নিজ নিজ পছন্দের ক্ষেত্রে মেধার বিকাশে সরকার সর্বোচ্চ সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা প্রদান করবে বলে জানিয়েছেন...
সংবিধান সংস্কার ছাড়া জুলাই আন্দোলনে অংশ নেয়া ব্যক্তিদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিতে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর