বিশ্বের সবচেয়ে দামি শহর হংকং, ঢাকার স্থান কোথায়?

আপডেট : ০৫ জুলাই ২০২৪, ১২:৫৪ এএম

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের উঠলেই মনে হবে প্যারিস, টোকিও, জুরিখ কিংবা সিঙ্গাপুরের কথা। কিন্তু সবাইকে অবাক করে এবার সবচেয়ে ব্যয়বহুল শহরের শীর্ষ স্থানটি দখলে নিয়েছে হংকং। জীবনযাত্রার ব্যয় হিসাব করে প্রতি বছর প্রকাশ করা হয় সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকা। এবার সেই তালিকাতেই সবার উপরে রয়েছে চীনের স্বায়ত্তশাসিত শহর হংকং। আগের তালিকায় শীর্ষস্থানে ছিলো সুইজারল্যান্ডের জুরিখ।

সিঙ্গাপুর

আর্থিক সমীক্ষা সংস্থা মারসর প্রকাশিত ‘কস্ট অব লিভিং সিটি র‌্যাংকিং ২০২৪’ শীর্ষক প্রতিবেদনে গড় আয় ও দুশো’টি প্রয়োজনীয় পণ্যের দামসহ চারটি মাপকাঠি পর্যালোচনা করে জানানো হয়েছে, ব্যয়বহুল শহরের তালিকায় দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে এশিয়ার সিঙ্গাপুর এবং ইউরোপের দেশ সুইজারল্যান্ডের জুরিখ। আর তালিকায় সবচেয়ে নিচে রয়েছে আফ্রিকার দেশ নাইজেরিয়ার- লাগোস এবং আবুজ।

জীবনযাত্রার ব্যয়ের ওপর মুদ্রাস্ফীতি এবং বিনিময় হারের ভিন্নতা প্রভাব ফেলেছে। বৃহৎ অর্থনৈতিক এবং ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং ক্রমবর্ধমান দ্বন্দ্বের কারণে আবাসন, কর, শিক্ষা এবং ইউটিলিটিগুলিতে অতিরিক্ত ব্যয় যুক্ত হয়েছে। হংকং, সিঙ্গাপুর এবং জুরিখের মতো শহরগুলোতে ব্যয়বহুল আবাসন, উচ্চ পরিবহণ খরচ এবং ব্যয়বহুল পণ্য এবং পরিষেবাগুলো উচ্চ জীবনযাত্রার খরচে অবদান রেখেছে।

সুইজারল্যান্ডের জুরিখ শহর

বিশ্বের ২২৬টি মহানগরের জীবনযাত্রার ব্যয়ের তুলনামূলক পরিসংখ্যান তুলে ধরে প্রতিবেদনটিতে বলা হয়, অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাওয়া পাকিস্তানি মুদ্রার মান কমে যাওয়াতেই ইসলামাবাদ বিশ্বের সবচেয়ে সস্তা শহরে তালিকায় তিনে উঠে এসেছে। আর পাকিস্তানের প্রতিবেশী ভারতের মুম্বাই শহর রয়েছে তালিকার ১৩৬তম স্থান, অর্থাৎ এটিই ভারতের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল শহর।

ঢাকা

মারসারের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতের সবচেয়ে ব্যয়বহুল শহর হিসেবে রাজধানী দিল্লি ১৬৫ তম স্থানে রয়েছে এবং অন্যান্য শহরগুলোর মধ্যে চেন্নাই ১৮৯, বেঙ্গালুরু ১৯৫, হায়দারাবাদ ২০২ এবং পুনে ২০৫ তম স্থানে রয়েছে। ‘ভারতের সবচেয়ে সস্তা শহর’ হিসেবে চিহ্নিত হয়েছে কলকাতা, যার স্থান ২০৭ নম্বরে। অর্থাৎ, একজন প্রবাসী বা পর্যটককে এই শহরটি সবচেয়ে কম অর্থ খরচ করতে হয়।

নাইজেরিয়ার রাজধানী আবুজা

আর এই তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে ১৪০তম স্থানে। অর্থাৎ দক্ষিণ এশিয়ার এই শহরটিতে  জীবনযাত্রার ব্যয় ভারতের রাজধানী দিল্লি ও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের চেয়ে অনেক বেশি। ঢাকার উপরে ১৩৯তম স্থানে রয়েছে চীনের জিয়ান শহর আর ঠিক নিচেই ১৮১তম স্থানে রয়েছে কানাডার ক্যালগেরি শহর। এরপরে রয়েছে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট এবং বুরকিনা ফাসোর ওয়াগাডুগু।

ইউরোপীয় শহরগুলোর মধ্যে লন্ডন অষ্টম স্থানে রয়েছে। অন্যান্য ব্যয়বহুল শহর হলো কোপেনহেগেন (১১), ভিয়েনা (২৪), প্যারিস (২৯) এবং আমস্টারডাম (৩০)। মধ্যপ্রাচ্যে দুবাই ব্যয়বহুল শহর হিসেবে ১৫তম স্থানে রয়েছে। আমেরিকার নিউইয়র্ক সিটি তালিকার সপ্তম স্থানে রয়েছে। আফ্রিকার সবচেয়ে ব্যয়বহুল শহর বাঙ্গুই ১৪তম স্থানে রয়েছে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়ার সিডনি।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ

মারসারের তালিকায় শীর্ষ দশ ব্যয়বহুল শহরগুলো হলো- হংকং, সিঙ্গাপুর, জুরিখ, জেনেভা, বাজেল, বার্ন, নিউইয়র্ক সিটি, লন্ডন, নাসাউ এবং লস এঞ্জেলাস। আর সবচেয়ে সস্তা শহরগুলো হলো, আবুজা, লাগোস, ইসলামাবাদ, বিসেক, করাচি, ব্লানটায়ার, দুসানবে, ডারবান, উইন্ডহোয়েক এবং হাভানা।

এআরএস
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বুধবার চীনের চংচিং শহরে চীনা কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল ব্যুরোর সদস্য ও চীনের উপতথ‍্যমন্ত্রীসহ চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) পঞ্চম সম্মেলনের উদ্বোধন...
বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রায় দুই বছরের অস্থিরতা কাটিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে দুই দেশই বড় ধরনের পদক্ষেপ নিতে শুরু করেছে। এই প্রক্রিয়ার প্রথম ধাপ হিসেবে শুরু হয়েছে পূর্ণমাত্রায়...
হংকংয়ের একটি আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ আগুনের ঘটনায় নতুন করে আটজনকে গ্রেপ্তার করেছে। এর আগে তিনজনসহ এ নিয়ে ১১ জনকে গ্রেপ্তার করলো দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা।
চীনের হংকংয়ে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১২৮ জনে পৌঁছেছে। গত বুধবারের অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছে। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর