সিরাজগঞ্জে নৌকাডুবে দুই তরুণের মৃত্যু

আপডেট : ০৬ জুলাই ২০২৪, ০৭:২৩ পিএম

সিরাজগঞ্জে বড়াল নদীতে নৌকাডুবে দুই তরুণের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে জেলার শাহজাদপুর উপজেলার পোতাজিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলো- শাহজাদপুর পৌর এলাকার দ্বরিয়াপুর বাজারপাড়া মহল্লার শাহ আলমের ছেলে ও শাহজাদপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র সজল (২০) এবং একই মহল্লার তৌহিদের ছেলে ও শাহজাদপুর সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র তন্ময় (১৮)।

তাদের স্বজনরা জানান, সকালে তারা একটি নৌকা নিয়ে ঘুরতে বের হয়। নৌকাটি পোতাজিয়া কালিবাড়ি যদুর জোলা এলাকায় পৌঁছালে এতে পানি উঠতে শুরু করে। তখন সবাই চিৎকার ও বাঁচার জন্য নড়াচড়া শুরু করে নৌকাটি উল্টে যায়। এ সময় সাঁতার জানা কয়েকজন তীর উঠে যায়। তবে তাদের চিৎকারে আশপাশের লোকজন ছোট ছোট নৌকা নিয়ে ছুটে এসে কয়েক জনকে উদ্ধার করে। এ সময় সাঁতার না জানায় নিখোঁজ থাকে সজল ও তন্ময়। 

শাহজাদপুর ফায়ার সার্ভিস স্টেশন লিডার খোরশেদ আলম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা নিখোঁজ দুই জনকে উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেনিয়ে যায়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

একাত্তর/এসি
সিরাজগঞ্জে খেজুরের রস বিক্রেতা জাহাঙ্গীর শেখ হত্যা মামলায় এক দম্পতির সঙ্গে তাদের মেয়েসহ পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে...
সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক ছাত্র অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে। 
সিরাজগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখকে গ্রেপ্তার...
সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে বেপরোয়া গতির একটি ট্রাকের চাপায় কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকের চালককে আটক করেছে পুলিশ।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর