ইতিহাস সৃষ্টি করে না ফেরার দেশে ল্যান্ডৌ

আপডেট : ০৭ জুলাই ২০২৪, ০২:৩০ পিএম

অস্কার জয়ী প্রযোজক জন ল্যান্ডৌ আর নেই। ক্যান্সার আক্রান্ত হয়ে প্রায় এক বছর চিকিৎসাধীন থাকার পর শুক্রবার মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৩ বছর।

টাইটানিক, অ্যাভাটার-এর মতো বিশ্ববিখ্যাত ও বিশ্বের সবচেয়ে বেশি আয় করা চলচ্চিত্রগুলোর প্রযোজক জন ল্যান্ডৌ। এছাড়া চলচ্চিত্র নির্মাতা জেমস ক্যামেরনের দীর্ঘদিনের প্রযোজনা অংশীদারও ছিলেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর খবর প্রকাশ করেছেন জনের বোন টিনা। রোববার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি।

বিবিসি জানায়, জন ল্যান্ডৌ হলিউডের প্রযোজক এলি এবং এডি ল্যান্ডৌ এর সন্তান। তিনি কিছু সময়ের জন্য টোয়েন্টিথ সেঞ্চুরি ফক্স চলচ্চিত্র প্রযোজনা সংস্থার নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেছেন। দ্য লাস্ট অফ দ্য মোহিকানস এবং ডাই হার্ড-২ সহ বেশকিছু চলচ্চিত্রের তত্ত্বাবধান করেছেন জন।

নির্মাতা জেমস ক্যামেরনের সঙ্গে প্রযোজক জন ল্যান্ডৌ। ছবি: সংগৃহীত।

১৯৯৭ সালে চলচ্চিত্র নির্মাতা জেমস ক্যামেরনকে টাইটানিক ছবিটি তৈরি করতে সাহায্য করেছিলেন তিনি। ‘টাইটানিক’ প্রথম চলচ্চিত্র যেটি বিশ্বব্যাপী বক্স-অফিসে ১ বিলিয়ন মার্কিন ডলার আয় ছাপিয়ে যায় এবং সেরা ছবি-সহ ১১টি অস্কার জিতে নেয়। 

পরবর্তীতে তার প্রযোজনায় ২০০৯ এবং ২০২২ সালে মুক্তি পাওয়া অ্যাভাটার এবং এর সিক্যুয়েল অ্যাভাটার: দ্যা ওয়ে অফ ওয়াটার টাইটানিকের করা রেকর্ডকেও ছাড়িয়ে গেছে।

এছাড়া হানি, আই শ্রাঙ্ক দ্য কিডস এবং ডিক ট্রেসিসহ অন্যান্য হিট চলচ্চিত্রে সহ-প্রযোজক ছিলেন জন তিনি। 

জন ল্যান্ডৌ এর মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন চলচ্চিত্র নির্মাতা জেমস ক্যামেরন। দীর্ঘদিনের বন্ধুকে হারিয়ে ক্যামেরন এক বিবৃতিতে বলেন, একজন প্রিয় বন্ধু এবং আমার ৩১ বছরের সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী, আমার জীবনের একটি অংশ ছিঁড়ে গেলো। 

তিনি আরও বলেন, তার অদ্ভুত হাস্যরস, ব্যক্তিগত আকর্ষণ, চেতনার মহান উদারতা আমাদের মহাবিশ্বের কেন্দ্রে প্রায় দুই দশক ধরে থাকবে৷ তার উত্তরাধিকার শুধুমাত্র তিনি যে চলচ্চিত্রগুলি তৈরি করেছিলেন তা নয়, তিনি যে ব্যক্তিগত উদাহরণ স্থাপন করেছেন সেটাই তার উত্তরাধিকার৷ আর তা হল, অদম্য, যত্নশীল, অন্তর্ভুক্তিমূলক, অক্লান্ত, অন্তর্দৃষ্টিপূর্ণ এবং সম্পূর্ণ অনন্য একটি ব্যক্তিসত্ত্বা।

তার মৃত্যুতে আরও শোক জানিয়েছেন পরিচালক পিটার জ্যাকসন, চিত্রনাট্যকার ফ্রাঁ ওয়ালশ, অভিনেত্রী জো সালদানা প্রমূখ।

 

একাত্তর/জো
উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে ৯২ বছর বয়সে রোববার মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আগের শনিবার সন্ধ্যায় শারীরিক অসুস্থতার কারণে তাঁকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা...
দেশের নন্দিত গিটারিস্ট সেলিম হায়দার মারা গেছেন।
তামিল চলচ্চিত্র জগতের প্রখ্যাত অভিনেতা মাধান বব মারা গেছেন।
জমকালো আয়োজনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হলো ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসের আসর। এই অনুষ্ঠানের ঘোষণা পর্ব শুরু হয় বাংলাদেশ সময় সোমবার (৩ মার্চ) ভোর ৫টায়।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর