মোদীকে কী নিয়ে বিঁধলেন নাসিরুদ্দিন শাহ

আপডেট : ১৯ জুন ২০২৪, ০২:১৮ পিএম

ভারতের লোকসভা নির্বাচন শেষে সংখ্যাগরিষ্ঠ জোট এনডিএ এখন ক্ষমতায়। টানা তৃতীয়বার প্রধানমন্ত্রীর আসনে নরেন্দ্র মোদী। তার শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান, সালমান খান এবং অক্ষয়সহ আরও অনেকে। তবে নাসিরুদ্দিন শাহ এর ব্যতিক্রম। 

ভারতের দেশের ইতিহাসে এই প্রথমবার কোন মন্ত্রিসভায় নেই কোন মুসলিম প্রতিনিধি। বিষয়টি নিয়ে খুব একটা অবাক হননি অভিনেতা নাসিরুদ্দিন শাহ। দেশটির গণমাধ্যমকে তিনি বলেছেন, বিষয়টা অবসাদগ্রস্ত হয়ে পড়ার মতোই।কিন্তু কোনোভাবেই অবাক করেনি। মুসলিমদের প্রতি ঘৃণা এদের রন্ধ্রে রন্ধ্রে রয়েছে।

সম্প্রতিক এই সাক্ষাৎকারে নাসিরুদ্দিন শাহ প্রধানমন্ত্রী, ভারতের মুসলিম সমাজ, এমনকী নাইডু ও নীতীশ কুমারের সঙ্গে ভাগবাঁটোয়ার রাজনীতি নিয়ে বিস্ফোরক সব মন্তব্য করেন। তিনি একদিন প্রধানমন্ত্রী মোদীকে মুসলিমদের টুপি মাথায় দেখতে চাই। যাতে মুসলিমরা বুঝতে পারেন, তাদের প্রতি তার কোনো বিদ্বেষ নেই।

দ্য ওয়ালকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, মোদী তো মাথায় পাগড়ি পরতে ভালোবাসেন। ওনাকে একদিন আমি মুসলিমদের ফেজ পরে দেখতে চাই। উনি একদিন ফিরিয়ে দিয়েছিলেন। সেই ছবি মুছে ফেলা কঠিন। কিন্তু উনি যদি সেটা করতে পারেন, তাহলে বোঝাতে পারবেন আমি তোমাদের থেকে আলাদা নই।

বলিউডের প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহ বরাবরই বেফাঁস মন্তব্য করে শিরোরামে আসেন। সাক্ষাৎকারে তিনি আরও বলেন, মুসলিমরা বর্তমানে হিজাব আর টেনিস তারকা সানিয়া স্কার্টের দৈর্ঘ্যর মতো ভুল বিষয় নিয়েই ব্যস্ত বেশি। সানিয়া মির্জার স্কার্টের দৈর্ঘ্য নয়, শিক্ষা নিয়ে ভাবা উচিত মুসলিমদের। 

মুসলিমদের উদ্দেশে নাসিরুদ্দিন শাহ আরও বলেন, মাদ্রাসার পাঠ ছেড়ে নবশিক্ষা ও নতুন ধ্যান ধারণার বিষয়ে চিন্তা করুন। মোদীর বিরোধিতা একটা সহজ কাজ। মোদী আসার আগেও এদেশে অনেক কিছু ভুল হয়েছে, একথা স্বীকার না করে উপায় নেই। ফলে উভয় পক্ষকে মিলেই পরিবর্তন আনতে হবে। 

একাত্তর/এনএন/আরআরএস/এসি
উৎসবের মৌসুমে আবারও সরগরম বলিউড! এক গহনা ব্র্যান্ডের রাখিবন্ধনের বিজ্ঞাপনে কৃতি স্যাননের পোশাক নিয়ে তৈরি বিতর্ক এখন তুঙ্গে। কৃতিকে নিশানা করে বিজেপি সংসদ সদস্য তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত...
বলিউডের ‘কমেডি কিং’ গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার তিক্ত বৈবাহিক জীবন এবং ডিভোর্স ট্র্যাজেডি নিয়ে এখন উত্তাল বলিপাড়া! ঘটনার পরিনতিতে প্রতিদিনই নতুন মোড়। এবার এই পারিবারিক ড্রামা নিয়ে  মুখ...
'কেজিএফ' খ্যাত কন্নড় সুপারস্টার ইয়শের পরবর্তী অ্যাকশন থ্রিলার 'টক্সিক' প্রেক্ষাগৃহে মুক্তির আগেই বক্স অফিসে তান্ডব চালাতে শুরু করেছে! অ্যাডভান্স বুকিং বা অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই দর্শকদের মাঝে...
প্রায় ২৫ বছর আগে, ২০০১ সালে 'রহনা হ্যায় তেরে দিল মে' সিনেমা দিয়ে বলিউডে পা রাখা মিষ্টি হাসির দিয়া মির্জা এবার তাঁর অভিনয় জীবনের এক চাঞ্চল্যকর অধ্যায় নিয়ে মুখ খুললেন। সম্প্রতি জুম স্পটলাইট সেশনসে...
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়টি পুরোপুরি তার নিজের সিদ্ধান্তের বিষয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তবে এ বিষয়ে ভারত ইতিবাচক ও...
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানত উত্তোলনের সুযোগ চালু হওয়ার প্রথম দিনেই তা তোলার জন্য আবেদন করেছেন প্রায় ১৮ হাজার আমানতকারী। এসব আবেদনের বিপরীতে আমানতকারীরা সব মিলিয়ে প্রায় এক হাজার ৩০০ কোটি টাকা...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
শিক্ষার্থীদের নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে জাতীয় কারিকুলামে ক্রীড়া ও সংস্কৃতি অন্তর্ভুক্তিসহ নানা মুখী উদ্যোগ গ্রহণ করছে সরকার। এ কথা জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বাংলাদেশ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর