ম‌ন্দির ও প্রতিমা ভাঙচুরে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

আপডেট : ০৮ জুলাই ২০২৪, ০২:২০ পিএম

পিরোজপুরে একটি সর্বজনীন কালী মন্দির ও প্রতিমা ভাঙচুরে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

রোববার মন্ত্রণালয়টির সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদারের সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে। 

ওই ইউপি চেয়ারম্যানের নাম শহিদুল ইসলাম হাওলাদার। তিনি সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।

২০১৮ সালের সাত জুলাই ওই ইউনিয়নের পাঁচপাড়া বাজারে থাকা কালী মন্দিরে ভাঙচুর চালানো হয়। পরে ওই বছরের সাত অক্টোবর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় মামলা করা হয়। 

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, চেয়ারম্যান শহীদুল ইসলাম হাওলাদারের বিরুদ্ধে মামলার অভিযোগপত্র পিরোজপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত গ্রহণ করায় এবং পিরোজপুরের জেলা প্রশাসকের সুপারিশের পরিপ্রেক্ষিতে শহিদুল ইসলাম হাওলাদারকে চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(১) ধারা অনুযায়ী তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

পিরোজপুর জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) সরদার ফারুক আহম্মেদ জানান, মন্দির ভাঙচুরের ঘটনায় মামলার পর পুলিশ তদন্ত শেষে ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম হাওলাদারসহ তার সহযোগীদের বিরুদ্ধে আদালতে  অভিযোগপত্র দাখিল করে। পরে শহীদুল ইসলামের বিরুদ্ধে আদালত চার্জ গঠন করেন। তিনি বেশ কিছুদিন জেলহাজতে থাকার পর জামিনে মুক্তি পান। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার হিন্দু সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছিল। 

একাত্তর/এসি
মরদেহের মাথা ও কানের পাশে লেগে থাকা ঘুণ পোকার গুঁড়োতেই আটকে যায় তদন্তকারীদের নজর। ক্ষুদ্র এই আলামতই শেষ পর্যন্ত খুলে দেয় ক্লুলেস হত্যার রহস্য।
ভরা মৌসুমেও বাজারে নেই কাঙ্ক্ষিত ইলিশ। বঙ্গোপসাগরে ৬৫ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হলেও জেলেদের জালে প্রত্যাশা অনুযায়ী ইলিশ বা অন্য কোনো সামুদ্রিক মাছ মিলছে না। এতে বাজারে মাছের সরবরাহ...
এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নির্মল চন্দ্র ভদ্রকে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
পিরোজপুর সদরে নিজ ছেলে-মেয়ের খাবারে বিষ দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর