মঙ্গলবার অবরোধ করবে না কোটাবিরোধীরা

আপডেট : ০৯ জুলাই ২০২৪, ০২:৫০ পিএম

কোটা বাতিলের সিদ্ধান্ত নিতে সরকারকে তিন দিনের সময় বেঁধে দিয়ে সোমবারের বাংলা ব্লকেড কর্মসূচি শেষ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। রাতে শাহবাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এ সময় দেয়া হয়। পাশাপাশি মঙ্গলবার দেশব্যাপী ছাত্র ধর্মঘট এবং ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি পালনের আহ্বান জানান তারা। 

আন্দোলনকারীরা জানান, মঙ্গলবার ব্লকেড কর্মসূচি থাকবে না। ছাত্র ধর্মঘট এবং ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করা হবে। বেঁধে দেয়া সময়ে দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেন তারা।  
 
এদিকে সোমবারও আগের দিনের মতো সরকারি চাকরিতে কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের দাবিতে রাজধানীর মোড়ে মোড়ে অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালনের দ্বিতীয় দিনে রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়ে যান চলাচল বন্ধ করে অবস্থান নেন তারা। অ্যাম্বুলেন্স ছাড়া আর কোনো পরিবহন চলতে না দেয়ায় কার্যত স্থবির হয়ে পড়ে পুরো রাজধানী।
 
পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিকেল চারটা থেকে রাজধানীর শাহবাগ, সায়েন্সল্যাব, নীলক্ষেত, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট, আঁগারগাও, মৎস্য ভবন ও গুলিস্তানসহ বিভিন্ন মোড় অবরোধ করে রাখেন শিক্ষাথীরা। যেখানে যে গাড়ি ছিল, সেখানেই সেগুলো আটকে যায়। এতে ভোগান্তিতে পড়েছেন অফিস শেষে ঘরে ফেরা মানুষ। অনেকে হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।

এদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ৬৫ সদস্যের সমন্বয় কমিটি গঠন করেন শিক্ষার্থীরা। এ কমিটির সমন্বায়ক আসিফ মাহমুদ সময় সংবাদকে বলেন, শিক্ষার্থীরা রাত ৮টা পর্যন্ত সড়কগুলোতে অবস্থান করেন। এরপর নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার দেশব্যাপী ছাত্র ধর্মঘট পালিত হবে। এদিন ক্লাস-পরীক্ষা বর্জন করে প্রতিবাদ জানাবেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার সারা দেশে শিক্ষার্থীদের সঙ্গে গণসংযোগ করার ঘোষণা দিয়েছে কোটা আন্দোলনকারীরা। বুধবার থেকে সর্বাত্মক অবরোধ করা হবে বলেও তারা জানিয়েছেন। 

কোটা সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী নাহিদ ইসলাম শাহবাগ থেকে জানান, বুধবারের কর্মসূচি আগামীকাল মঙ্গলবার বিকালে অনলাইনে সংবাদ সম্মেলনে জানানো হবে।

আন্দোলনকারীরা বলেছেন, শিক্ষামন্ত্রীর বক্তব্যে আহত হয়েছে ছাত্র সমাজ। বিচার বিভাগের সাথে ছাত্রদের জড়িয়ে ছাত্র সমাজকে হাইকোর্ট দেখানো হচ্ছে। ধৈর্য পরীক্ষা নেয়া হচ্ছে কোনো শিক্ষার্থী ঘরে ফিরে যাচ্ছে না। এক দফা দাবি সকল ধরনের গ্রেডে কোটা বাতিল করতে হবে সংসদে আইন পাস করে। যারা দায়িত্বে আছেন তারা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে।

আন্দোলনের প্রধান সমন্বয়কারী নাহিদ ইসলাম বলছেন, নিয়মতান্ত্রিক ভাবে এই আন্দোলন চলছে। ছাত্র সমাজ বাধ্য হয়ে আজকের অবস্থানে এসেছে। অর্ধবেলায় ব্লকেড সীমাবদ্ধ থাকবে না। আগামীকাল সারাদেশে গণসংযোগ করে বুধবার কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এটি আন্দোলন ঝিমিয়ে পড়া নয়, আন্দোলন সর্বাত্বক ছড়িয়ে দেয়ার জন্য আগামীকাল গণসংযোগ করা হবে আর চলমান ক্লাস পরীক্ষা বর্জন থাকবে। 

এআর
২০২৪ সালের জুলাই-আগস্ট। বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থান ছড়িয়ে পড়ে রাজধানী থেকে জেলা শহর, মহল্লা থেকে বাড়ির ছাদ পর্যন্ত। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন এক পর্যায়ে রূপ নেয় রাষ্ট্রীয়...
কোটা সংস্কার আন্দোলনের সময় নিহতদের স্মরণে বৃহস্পতিবার সারা দেশে ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক নিজেকে নির্দোষ দাবি করে আদালতে বলেছেন, তিনি ও সালমান এফ রহমান কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ছিলেন। 
কোটা সংস্কার আন্দোলন ঘিরে ১৬ থেকে ২১ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় মৃত্যু, সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট, সন্ত্রাসী কর্মকাণ্ড ও ক্ষয়ক্ষতির ঘটনা তদন্তে হাই কোর্ট বিভাগের তিন...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর