আমরা কোটা আন্দোলনের পক্ষে ছিলাম: আনিসুল

আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ১১:৪৮ এএম

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক নিজেকে নির্দোষ দাবি করে আদালতে বলেছেন, তিনি ও সালমান এফ রহমান কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ছিলেন। 

বৃহস্পতিবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে রিমান্ড শুনানিতে এ কথা বলেন তিনি।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপদেষ্টা এবং গত সরকারের প্রভাবশালী কর্মকর্তা ছিলেন সালমান এফ রহমান। সাবেক আইনমন্ত্রী আনিসুল হকও ছিলেন সরকারের প্রভাবশালী ব্যক্তি। 

তার আগে ১৩ আগস্ট রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এরপর সালমান ও আনিসুলকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে পাঠানো হয়। এদিন বাড্ডা থানার হত্যা মামলায় আরও পাঁচদিনের রিমান্ডে পাঠানো হয়েছে। 

রিমান্ড শুনানিতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক বলেন,  আমরা দুই জনই (তিনি ও সালমান এফ রহমান) কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ছিলাম। ঘটনার বিষয়ে কিছুই জানি না। আমি নির্দোষ। আদালতের কাছে ন্যায়ের প্রার্থনা করছি।

তবে রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই রেজাউল আলম বলেন, সালমান এফ রহমান ও আনিসুল হক মামলার এজাহারনামীয় ৪ ও ৫ নম্বর আসামি। এছাড়া তারা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অন্যান্য আসামিদের উসকানি দেওয়াসহ গুলি করে লোক হত্যার নির্দেশ দিয়েছেন। 

এরপর রাজধানীর বাড্ডা ফুজি টাওয়ারের সামনে সুমন সিকদারকে গুলি করে হত্যা মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন আদালত।

এদিন সকাল সকাল সাতটার দিকে সালমান এফ রহমান, আনিসুল হক এবং সাবেক এমপি সাদেক খান ও বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আদালতে হাজির করা হয়। সাদেক ও জিয়াউলকেও পাঁচদিন করে রিমান্ডে পাঠানো হয়েছে। 

আরবি
স্কাইমার্ক ইন্টারন্যাশনাল লিমিটেডের ঋণ অনিয়ম ও আত্মসাতের অভিযোগে সালমান ফজলুর রহমান ও আহমেদ সায়ান ফজলুর রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরুর আগে বিদেশি আইনজীবী নিয়োগ চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান। 
২০২৪ সালের জুলাই-আগস্ট। বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থান ছড়িয়ে পড়ে রাজধানী থেকে জেলা শহর, মহল্লা থেকে বাড়ির ছাদ পর্যন্ত। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন এক পর্যায়ে রূপ নেয় রাষ্ট্রীয়...
বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের নামে লন্ডনে থাকা স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছে আদালত।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর