জামালপুরে ডোবায় গোসলে নেমে শিশুসহ চার মৃত্যু

আপডেট : ১৪ জুলাই ২০২৪, ১০:০৭ পিএম

জামালপুরে বাড়ির পাশে ডোবায় গোসল করতে নেমে চার জনের মৃত্যু হয়েছে।

রোববার বিকেলে জেলার মেলান্দহ উপজেলার শ্যামপুর ইউনিয়নের দক্ষিণ বালুচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

তারা হচ্ছে-দক্ষিণ বালুর চর গ্রামের বাবুল মিয়ার স্ত্রী রোকসানা বেগম, সবুজ মিয়ার মেয়ে সাদিয়া, গোলাপ উদ্দিনের মেয়ে খাদিজা ও দেলোয়ার হোসেনের মেয়ে দিশা আক্তার।

তাদের মধ্যে দিশা আক্তার মেলান্দহ জাহানারা লতিফ মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।

মেলান্দহ থানার অফিসার ইনচার্জ রাজু আহাম্মদ একাত্তরকে জানান, পাঁচ জন এক সঙ্গে বাড়ির পাশে বন্যার পানিতে গোসল করতে নামে। এ সময় সাদিয়া ও খাদিজা পানিতে ডুবে গেলে গৃহবধূ রোকসানা ও কলেজ ছাত্রী দিশা আক্তার দুই জনকে উদ্ধার করতে গিয়ে তারাও নিখোঁজ হয়। এ সময় তাদের সঙ্গে থাকা শিশু মারিয়া বাড়িতে এসে খবর দিলে স্থানীয়রা তাদের মৃতদেহ উদ্ধার করে।

একাত্তর/এসি
নিরাপত্তার দাবিতে জামালপুরে শুরু হওয়া পরিবহন শ্রমিকদের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের ইতিবাচক আশ্বাসের পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে তিনটা থেকে জামালপুর-ঢাকাসহ সব...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ঘুরতে এসে পানিতে ডুবে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
জামালপুরে যমুনা নদীতে জাল চুরির সন্দেহে ধাওয়া দিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর