গায়েবানা জানাজার পরই পল্টনে বিএনপি-পুলিশ সংঘর্ষ

আপডেট : ১৭ জুলাই ২০২৪, ০৫:২৬ পিএম

কোটা আন্দোলন ঘিরে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় নিহতদের স্মরণে গায়েবানা জানাজার পরই রাজধানীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে বিএনপিসহ সমমনা কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা। 

তবে পুলিশের সঙ্গে সংঘর্ষে বেশিক্ষণ টিকতে পারেনি বিএনপির নেতাকর্মীরা। টিয়ারগ্যাস ছুঁড়ে ও পিটুনি দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। 

ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে মঙ্গলবার ছয়জন নিহত হওয়ার পর বুধবার গায়েবানা জানাজার কর্মসূচি দেয় বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল। 

জোহরের নামাজের আগে থেকেই সেখানে জড়ো হতে থাকেন দলীয় নেতাকর্মীরা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবির রিজভী, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ বিএনপির শীর্ষ কয়েকজন নেতা মসজিদে প্রবেশ করেন।

জোহরর নামাজের পর মসজিদের বারান্দায় গায়েবানা জানাজা পড়া হয়। এরপর মিছিল নিয়ে বের হন তারা। 

তখনই পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে। বিএনপি নেতাকর্মীরা বিভিন্নদিকে রাস্তা ও গলিতে ঢুকে পড়ে। সেখান থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। 

পুলিশও টিয়ারগ্যাসের সেল ছুড়তে থাকে। মিছিলকারীদের লাঠিপেটা করা হয়। সাউন্ড গ্রেনেডেরও বিস্ফোরণ ঘটায় পুলিশ। প্রায় আধাঘণ্টা পর বিএনপির নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্নদিকে চলে যায়। 

আরবি
গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়েছে।
গণতান্ত্রিক আন্দোলনের আপোসহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার পরিবর্তে মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। 
বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের রেসিডেন্ট কো-অর্ডিনেটর গোয়েন লুইসের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ তরীকত ফেডারেশনের (বিটিএফ) চেয়ারম্যান সৈয়দ নজীবুল বশর মাইজভান্ডারীর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল।
কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের বাড়িতে যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর