ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণসহ সাতজন রিমান্ডে 

আপডেট : ১৭ জুলাই ২০২৪, ০৫:২৯ পিএম

জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণসহ সাতজনকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

অস্ত্র ও বিস্ফোরক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার পুলিশের আবেদনে সাড়া দিয়ে এ আদেশ দেওয়া হয়।

মঙ্গলবার রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে এই সাতজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। সেখান থেকে ককটেল, অস্ত্র, পেট্রোল লাঠিসোঁটা উদ্ধার করা হয়।

কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় রাজধানীসহ বিভিন্নস্থানে ছয়জন নিহত হওয়ার রাতেই বিএনপি কার্যালয়ের অভিযান চালানো হয়।

সেখান থেকে ১০০ ককটেল, ৫০০ লাঠি, ৭টি দেশি-বিদেশি অস্ত্র ও চার বোতল পেট্রোল উদ্ধার করেছে ডিবি পুলিশ। এসময় ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়।

ডিবিপ্রধান হারুন অর রশিদ বলেন, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ করা হবে। আন্দোলনে যারা গুজব ছড়াচ্ছে এবং অর্থ বিনিয়োগ ও অপরাজনীতি করেছে, তাদের নাম আমরা পেয়েছি।

একটি দল রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ছাত্রদের ব্যবহার করে কোটাবিরোধী আন্দোলন করছে বলেও গোয়েন্দাদের।  

আরবি
ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা পরবর্তী সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দুই আসামির দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 
সরকারের অবস্থানের সঙ্গে মতপার্থক্যের কথা উল্লেখ করে সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল একযোগে পদত্যাগ করেছেন।
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার আলোচিত মামলাটির ডেথ রেফারেন্স ও জেল আপিল শুনানির জন্য পেপারবুক প্রস্তুত করা হয়েছে। এর ফলে যেকোনো দিন হাইকোর্টের বিশেষ বেঞ্চে এ মামলার চূড়ান্ত...
জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর