বাংলাদেশে ভারতীয় নাগরিকদের চলাচলে সতর্কতা

আপডেট : ১৮ জুলাই ২০২৪, ০৩:১৩ পিএম

কোটা আন্দোলন সহিংস রূপ ধারণের পর বাংলাদেশে থাকা ভারতীয় নাগরিকদের চলাচল সীমিত করার পরামর্শ দিয়েছে দেশটির সরকার। 

বৃহস্পতিবার বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের ভেরিফায়েড ফেইসবুক পেজে এ সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করা হয়েছে। 

এতে বলা হয়েছে, বাংলাদেশে চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, বাংলাদেশে বসবাসরত ভারতীয় নাগরিক বিশেষ করে শিক্ষার্থীদের স্থানীয় ভ্রমণ এড়িয়ে চলতে এবং বাসস্থানের বাইরে কম বের হতে পরামর্শ দেওয়া হচ্ছে। 

জরুরি বা অন্য কোনো সহায়তার প্রয়োজন হলে হাইকমিশনের নম্বরগুলোতে যোগাযোগের অনুরোধ করা হয়েছে। 

যোগাযোগের জন্য ঢাকায় ভারতীয় হাইকমিশন এবং দেশের অন্যান্য জায়গার সহকারী হাইকমিশনগুলোর কয়েকটি নম্বরও দেওয়া হয়েছে। 

কোটা আন্দোলন সহিংস রূপ ধারণ করার পর গত কয়েকদিন রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষ চলছে। নিহত হয়েছেন ছয়জন।

এরি মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাংলাদেশে চলাচল ও ভ্রমণে সতর্কতা জারি করেছে দেশটির দূতাবাস। এছাড়া আরও কয়েকটি দেশও সতর্কতা দিয়েছে। 

আরবি
বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি, বিশেষ করে ভারতীয় হাইকমিশন ও দপ্তরগুলোর আশপাশের নিরাপত্তা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ জানাতে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারতের...
২০২৪ সালের জুলাই-আগস্ট। বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থান ছড়িয়ে পড়ে রাজধানী থেকে জেলা শহর, মহল্লা থেকে বাড়ির ছাদ পর্যন্ত। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন এক পর্যায়ে রূপ নেয় রাষ্ট্রীয়...
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা অনুষ্ঠানে এই দিনটিকে ভারত-বাংলাদেশ সম্পর্কের একটি মাইলফলক ও অনুপ্রেরণার চিরন্তন উৎস হিসেবে বর্ণনা করেন।
কোটা সংস্কার আন্দোলনের সময় নিহতদের স্মরণে বৃহস্পতিবার সারা দেশে ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর