দ্বিতীয় ম্যাচেও ভুটানকে হারালো সাবিনারা

আপডেট : ২৭ জুলাই ২০২৪, ০৯:৫৫ পিএম

সাফ চ্যাম্পিয়নশিপ লক্ষ্য রেখে প্রীতি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ভুটানের বিপক্ষে ৪-২ গোলের জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের জালে ৮ গোল দেয়া বাংলাদেশ এবার সিরিজের দুই ম্যাচে হজম করে তিনটি গোল।

ফলে দুই ম্যাচে জয় পেলেও স্বস্তি যোগাতে পারেনি বাংলাদেশের পারফরম্যান্স।

বুধবার প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছিল ৫-১ গোলে। অক্টোবরের সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে এই প্রীতি ম্যাচ দুটি খেলেছে বাংলাদেশ। অপেক্ষাকৃত শক্তিশালী প্রতিপক্ষ না পাওয়ায় ভুটানের বিপক্ষে খেলা ছাড়া বিকল্প ছিলো না বাংলাদেশের।

এই সিরিজের আগে ভুটানের বিপক্ষে ৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন সাবিনারা। সবগুলোই জিতেছে বাংলাদেশ। ৪ ম্যাচে বাংলাদেশ ২০ গোল দিয়েছিল।

আগের ম্যাচগুলোতে ভুটান কখনও বাংলাদেশের জালের দেখা পায়নি। সেখানে সর্বশেষ এই দুই ম্যাচে বাংলাদেশ খেয়ে বসেছে ৩ গোল। দুই ম্যাচেই ভুটান লিড নিয়েছিল।

ভুটানের বিপক্ষে শতভাগ জয়ের রেকর্ড থাকলো এই সিরিজেও। তবে এই অঞ্চলের ফুটবলে বাংলাদেশ প্রধান প্রতিপক্ষ ভারত ও নেপাল। ভুটান কখনো বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাতে পারেনি।

শনিবারের ম্যাচে, থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে প্রথমার্ধে দুই গোল হজম করে চাপে পড়ে বাংলাদেশ। ১৫ মিনিটে ডেকি লাজুম গোল করে ভুটানকে এগিয়ে নেন। এর সাত মিনিট পরই দ্বিতীয় গোলের দেখা পেয়ে যায় স্বাগতিকরা। দুই গোল হজম করে বাংলাদেশ মরিয়া হয়ে উঠে গোল শোধের জন্য।

পরে ৩৫ মিনিটের মাথায় ব্যবধান কমায় বাংলাদেশ। মাসুরার দারুণ ক্রস থেকে বল ধরে এক ডিফেন্ডারকে এড়িয়ে লক্ষ্যভেদ করেন সাবিনা। পাঁচ মিনিট আরও এক গোলের দেখা পায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে বাংলাদেশ। ৬২ মিনিটে রিতুপর্ণা চাকমা গোল করেন। ৮৬ মিনিটে আরও একটি গোল পায় সফরকারীরা। শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলার মেয়েরা।

একাত্তর/আরএ
তিউনিশিয়াকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ ‘এফ’-এর শীর্ষস্থান নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে নকআউটে ওঠা ডাচরা শেষ ৩২-এ মুখোমুখি হবে মরক্কোর।
২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্র যখন যৌথ আয়োজক হিসেবে নাম লেখাল, তখন বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের মনে ছিল একরাশ সংশয় ও নেতিবাচকতা। আমেরিকার কঠোর ভিসা নীতি, আকাশছোঁয়া খরচ, বন্দুক...
ব্রাজিল ফুটবলের সোনালি প্রজন্মের তারকা এবং ১৯৭০ বিশ্বকাপজয়ী দলের ডিফেন্ডার ব্রিতো আর নেই। ৮৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই কিংবদন্তি ফুটবলার।
২৩ বছর আগে ব্লুমফন্টেইনে চামিন্দা ভাসের করা সেই ক্ষত এখনও ভোলেনি দেশের ক্রিকেটপ্রেমীরা। ওডিআই বিশ্বকাপের প্রথম তিন বলে তিনি উইকেট হারিয়ে সেদিন ক্রিকেটবিশ্বে এক অনাকাঙ্ক্ষিত ‘ট্র্যাজেডি’র জন্ম...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর