শ্রমিকদের স্বাস্থ্যবিধি নিয়ে মালিকরা উদাসীন

আপডেট : ০২ আগস্ট ২০২১, ১০:২১ এএম

নারায়ণগঞ্জের বেশিরভাগ গার্মেন্টস কর্তৃপক্ষ শ্রমিকদের স্বাস্থ্যবিধির বিষয়ে উদাসীন। আজ রোববার (১ আগস্ট) কাজ যোগদানের প্রথমদিনে ফতুল্লার বিসিক নগরীতে লাখ লাখ শ্রমিক কাজে যোগ দেয় গাদাগাদি করে দল বেঁধে।

সরেজমিনে দেখা যায়, প্রায় ৫০ ভাগ শ্রমিকেরই মুখে মাস্ক ছিলোনা যাতায়াতের সময়। যাদের মুখে মাস্ক ছিলো তাদের মধ্যে অনেকেই আবার তা ঝুলিয়ে রেখেছিলেন থুতনিতে। বড় দুই-একটি গার্মেন্টসে স্বাস্থ্যবিধি মানানোর তৎপরতা দেখা গেলেও অধিকাংশে কোনো ধরনের পদক্ষেপ নজরে আসেনি।

শ্রমিকদের অভিযোগ, তাদের রোববার থেকেই কাজে যোগদানের জন্য নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। যথাযথ সময়ে যোগ না দিলে ‘চাকরি থাকবেনা’, বলেও হুমকি দেয়া হয়েছে তাদের।

এ বিষয়ে যোগাযোগ করা হলে একাধিক গার্মেন্টস মালিক কোনো মন্তব্য করতে রাজি হননি।

গার্মেন্টস মালিক ও বিকেএমইএ এর সদস্য রঞ্জিত কুমার বর্মণ দাবি করেন, নিয়ম মেনে কারখানা পরিচালনা করছেন তারা। তিনি দাবি করেন, স্বাস্থ্যবিধি মেনে কাজের মাধ্যমেই অর্থনীতির চাকা সচলে ভূমিকা রাখছে কারখানাগুলো।

এদিকে পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ’র পক্ষ থেকে জানানো হয়েছে, বিধিনিষেধ পুরোপুরি প্রত্যাহার না হওয়া পর্যন্ত গ্রামে অবস্থানরত পোশাক-শ্রমিক-কর্মচারীরা কারখানায় কাজে যোগদান করতে না পারলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না।

আরও পড়ুন: পাটুরিয়া-দৌলতদিয়ায় ১৬ ফেরি নিয়ে চলাচল স্বাভাবিক

উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণ রোধে গত ২৩ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। যা চলবে ৫ আগস্ট পর্যন্ত। বিধিনিষেধ চলাকালে দেশের সব শিল্প-কারখানা বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছিল।

তবে ঈদের পর থেকেই কারখানা খোলার জন্য সরকারের কাছে দাবি জানিয়ে আসছিলেন শিল্প-কারখানার মালিকরা। ওই দাবির পরিপ্রেক্ষিতে শুক্রবার (৩০ জুলাই) গার্মেন্টসসহ রপ্তানি-মুখী শিল্প-কারখানা স্বাস্থ্যবিধি মেনে খোলার সিদ্ধান্ত নেয় মন্ত্রীপরিষদ বিভাগ।


একাত্তর/আরএ

পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এতে করে বিসিবি নির্বাচনে আর বাধা নেই।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং-এর একটি প্রতিনিধিদল।
শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার বিচারে আত্মপক্ষ সমর্থনের দিনে কাঠগড়ায় দাঁড়িয়ে দ্বিমুখী বক্তব্য দিয়েছেন মূল অভিযুক্ত সোহেল রানা। তিনি প্রথমে নিজেকে নির্দোষ দাবি করলেও পরে দোষ স্বীকার করে ক্ষমা চান।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর