ডিবি থেকে হারুনকে বদলি

আপডেট : ৩১ জুলাই ২০২৪, ০৮:৩২ পিএম

গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদকে বদলি করা হয়েছে। তাকে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) হিসেবে পদায়ন করা হয়েছে।

এদিকে ডিএমপির অতিরিক্ত কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহাঃ আশরাফুজ্জামানকে নতুন ডিবি প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। 

বুধবার ডিএমপির এক আদেশে এই বদলির কথা জানানো হয়েছে। আদেশে সই করেছেন ডিএমপির কমিশনার হাবিবুর রহমান। অবিলম্বে এই আদেশ কার্যকর করা হবে বলে জানানো হয়েছে। 

এছাড়া ডিএমপির আরেক অতিরিক্ত কমিশনার (ক্রাইম) খ. মহিদ উদ্দিনকে অতিরিক্ত কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হিসেবে বদলি করা হয়েছে।

২০২২ সালের জুলাইয়ে ডিবিতে এ কে এম হাফিজ আক্তারের স্থলাভিষিক্ত হন হারুন অর রশীদ। আলোচিত এই পুলিশ কর্মকর্তা ২০২১ সালের মে’তে যুগ্ম কমিশনার হিসেবে গোয়েন্দা বিভাগে পদায়ন পান। 

এর আগে, ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার এবং নারায়ণগঞ্জ ও গাজীপুরে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।

বিভিন্ন সময়ে আলোচনায় আসা পুলিশ কর্মকর্তা হারুন সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কে ডিবি কার্যালয়ে হেফাজতে নিয়ে তাদের সঙ্গে খাবারের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। এক রিট আবেদনের শুনানিতে এ নিয়ে ‘উষ্মা’ প্রকাশ করে হাইকোর্টের একটি বেঞ্চ।

বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ বলেন, ‘ডিবি অফিসে যাকে তাকে ধরে নিয়ে যাবেন, তারপর খাবার টেবিলে বসাবেন। এভাবে জাতির সঙ্গে মশকরা করবেন না।’

এরআগেও ডিবি কার্যালয়ে রাজনীতিবিদ, অভিনেতা-অভিনেত্রীসহ বিভিন্ন পরিচিত মুখদের নিয়ে একসঙ্গে খাবার খাওয়ার ছবি ফেসবুকে শেয়ার করেছেন হারুন অর রশীদ। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে অনেক আলোচনা রয়েছে।

খাবার খাওয়ানোর বিষয়টি ‘সৌজন্যের বহিঃপ্রকাশ’ হিসেবে আখ্যা দিয়েছেন পুলিশ কর্মকর্তা হারুন।

এআর
২০১২ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে অপহরণের শিকার হওয়া পিরোজপুরের সুখরঞ্জন বালীর অপহরণের ঘটনায় জড়িতদের এক পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
তিনটি বিদেশি পিস্তল, ৬০ রাউন্ড গুলি ও মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
স্বাধীন, সার্বভৌম ও কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। 
ইয়েমেনি হুথিদের লাগাতার হামলায় যুদ্ধের মাঠে পিছু হঠতে শুরু করেছে সৌদি বাহিনী। এমন পরিস্থিতিতে সৌদি আরবের পাশে দাঁড়ানোর উপায় ঠিক করতে জরুরি বৈঠকে বসছেন সৌদি, তুরস্ক ও পাকিস্তানের সামরিক প্রধানরা।
আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য কমলে জনগণকে স্বস্তি দিতে দ্রুততম সময়ের মধ্যে দেশেও মূল্য সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। 
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে অসাধারণ বক্তব্য দিয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর