জাতিসংঘে প্রধানমন্ত্রীর বক্তব্যে শান্তি, মানবতা ও সমমর্যাদার বার্তা: রিজভী

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে অসাধারণ বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি অস্ত্রের পরিবর্তে পরিবর্তনের হাতিয়ার হিসেবে কূটনীতি, মানবতা, শিক্ষা ও চুক্তির কথা বলেছেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইটে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমান জাতিসংঘে বলেছেন, প্রত্যেকটি দেশের সঙ্গে প্রত্যেকটি দেশের সমমর্যাদার ভিত্তিতে শ্রদ্ধাশীল সম্পর্ক থাকতে হবে। তিনি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি পুনর্ব্যক্ত করেছেন। এটি সারা বিশ্বের দাবি বলেও উল্লেখ করেন রিজভী।

তিনি বলেন, বাংলাদেশে আশ্রয় গ্রহণ করা রোহিঙ্গাদের মর্যাদার ভিত্তিতে নিজ দেশে ফিরিয়ে নেওয়ার আহ্বানও জানিয়েছেন তারেক রহমান। এছাড়া অর্থনৈতিক উন্নয়নসহ অনেক বিষয়ে তিনি বক্তব্য দিয়েছেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিশ্বের সবচেয়ে বড় সংস্থা জাতিসংঘের ৮১তম অধিবেশনে তারেক রহমান সারা বিশ্বের শান্তিকামী মানুষের অন্তরের কথা প্রতিধ্বনিত করেছেন।

তিনি আরও বলেন, সারা বিশ্বের মানুষ শান্তি চায়, যুদ্ধ চায় না। যুদ্ধ হলে জিনিসপত্রের দাম বাড়ে, খাদ্যপণ্যের দাম বাড়ে, জ্বালানি ও গ্যাসের দাম বাড়ে, বিদ্যুৎ থাকে না এবং কারখানা বন্ধ হয়ে মানুষ বেকার হয়।

নানা ষড়যন্ত্রের কথা উল্লেখ করে তিনি বলেন, যত ঝড় আসুক, বাতাস আসুক, কেউ ভয় পাবেন না। যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, আগুন দিয়ে গাড়ি পোড়াতে চায় এবং বাংলাদেশের গণতন্ত্রের ধারাকে বন্ধ করতে চায়, তাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী আদর্শের কর্মীরা সবসময় প্রস্তুত আছে।

বিএনপি কোনো মিডনাইট নির্বাচন বা অন্য কোনো নির্বাচনের মাধ্যমে নয়, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বহুদিনের প্রত্যাশিত জনগণের ভোটে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করেছে। বিএনপির সরকার মানুষের জন্য এবং সামাজিক সুরক্ষার জন্য কাজ করছে, যোগ করেন তিনি। 

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, এ দেশে দেশবিরোধী, গণতন্ত্রবিরোধী এবং স্বাধীনতা-সার্বভৌমত্ববিরোধী শক্তির কোনো অবস্থান নেই। যারা বাংলাদেশকে উপনিবেশ করতে চায় এবং একটি দাবেদার রাষ্ট্রে পরিণত করতে চায়, তাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী ও বিএনপি রাস্তায় রাস্তায় কঠিন ব্যারিকেড গড়ে তুলবে।

সমাবেশে ওলামা দলের আহ্বায়ক আলহাজ মাওলানা কাজী মো. সেলিম রেজা এবং সদস্যসচিব এডভোকেট মাওলানা কাজী মোহাম্মদ আবুল হোসেনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তৃতা করেন।

এতে ওলামা দলের বিভিন্ন ইউনিটের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন।

আরবিএস
রাজধানীর সৌন্দর্য বৃদ্ধি ও পরিবেশ রক্ষায় ধানমন্ডি এবং গুলশান-বনানী লেকগুলো দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্ন করে আধুনিকায়ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
কৃষি মন্ত্রণালয়ের বৈঠকে যোগ দিতে সচিবালয়ের ষষ্ঠ তলায় যাওয়ার সময় লিফট ব্যবহার না করে সিঁড়ি বেয়ে উঠেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মসজিদ ও মাদ্রাসার পাশাপাশি আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিভিন্ন মন্দিরেও এ অনুদান দেওয়া হয়।
সময় ও প্রজন্ম বদলালেও জনগণের প্রতি দায়বদ্ধতা এবং গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
ইয়েমেনি হুথিদের লাগাতার হামলায় যুদ্ধের মাঠে পিছু হঠতে শুরু করেছে সৌদি বাহিনী। এমন পরিস্থিতিতে সৌদি আরবের পাশে দাঁড়ানোর উপায় ঠিক করতে জরুরি বৈঠকে বসছেন সৌদি, তুরস্ক ও পাকিস্তানের সামরিক প্রধানরা।
আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য কমলে জনগণকে স্বস্তি দিতে দ্রুততম সময়ের মধ্যে দেশেও মূল্য সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। 
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে আগামী ২ অক্টোবর থেকে দেশজুড়ে আবারও আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে ‘ককরোচ জনতা পার্টি’—সিজেপি।
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বিকল বাসে আরেকটি বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর