এবার ভারতের সিইসিকে পদত্যাগের আলটিমেটাম, ২ অক্টোবর মাঠে নামবে ককরোচরা

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পিএম

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে আগামী ২ অক্টোবর থেকে দেশজুড়ে আবারও আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে ‘ককরোচ জনতা পার্টি’—সিজেপি।

শুক্রবার দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানান, জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে ২ অক্টোবর মুম্বাই থেকে শুরু হবে তাদের আন্দোলন। পরে তা ভারতের বিভিন্ন শহরে ছড়িয়ে দেওয়া হবে। 

নির্বাচনী তালিকায় করা একাধিক পরিবর্তন নিয়ে দুই নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে একাধিকবার প্রশ্ন করেছেন—ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এমন এক প্রতিবেদনের পর থেকেই নির্বাচন কমিশনকে ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়। 

ইন্ডিয়ান এক্সপ্রেসের অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে গত ১০ মাসে অন্তত ১৪ বার লিখিত আপত্তি জানিয়েছেন অপর দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশি।

নতুন ভোটার অন্তর্ভুক্তি, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া ও পুনর্বহাল, এবং ভোটার তালিকার তথ্য ব্যবস্থাপনা নিয়ে এসব আপত্তি তোলা হয়। দুই কমিশনারের অভিযোগ, তাদের না জানিয়ে বা তাদের মতের বিরুদ্ধে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে বিরোধী দলগুলোর অভিযোগ, ভোটার তালিকায় এসব পরিবর্তন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপিকে সুবিধা দিচ্ছে।

বৃহস্পতিবার ককরোচ জনতা পার্টি ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করে। পরদিনই ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের ঘোষণা দেয় তারা।

তবে ভারতের নির্বাচন কমিশন বলেছে, যে কোনো প্রতিষ্ঠানে কর্মকর্তাদের মধ্যে মতপার্থক্য স্বাভাবিক। কমিশনের সব কার্যক্রম আইন মেনেই হয়েছে বলেও জানিয়েছে তারা।

এদিকে প্রধান বিরোধী দল কংগ্রেসও জ্ঞানেশ কুমারের পদত্যাগ, গ্রেপ্তার এবং তার আমলে নেওয়া সিদ্ধান্ত ও ভোটার তালিকার পরিবর্তন স্বাধীনভাবে পর্যালোচনার দাবিতে শুক্রবার দেশটির বিভিন্ন রাজ্যের নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভের ঘোষণা দিয়েছে।

রয়টার্স জানায়, ভোটার তালিকা নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধীদের অভিযোগের পাশাপাশি বিজেপি কমিশনের পক্ষ নিয়ে এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে।

এর আগে, গত জুলাইয়ে ভারতে নিট-সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামে ককরোচ জনতা পার্টি। টানা কয়েক সপ্তাহের বিক্ষোভের পর ২৫ জুলাই পদত্যাগ করেন ধর্মেন্দ্র প্রধান। এরপর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয় সংগঠনটি।

আরবিএস
ভারতের পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের ঠিক মুখেই নাটকীয় রাজনৈতিক মোড়! সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস প্রার্থীকে সমর্থনের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বার্তায় তিনি দুই দেশের মধ্যকার বিশেষ ও অগ্রাধিকারপ্রাপ্ত কৌশলগত...
আইপিএস কর্মকর্তা বুশরা বানোর একটি অনুপ্রেরণামূলক ভিডিও এবং তাঁর ধর্মীয় সম্ভাষণকে কেন্দ্র করে ভারতের পশ্চিমবঙ্গ রাজনীতি ও আমলাতন্ত্রে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের উৎসাহিত...
ভারতের রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা ও এয়ার ইন্ডিয়ার গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের এক চরম কেলেঙ্কারী উন্মোচিত হয়েছে! কোনো প্রকার ইমিগ্রেশন চেক বা অভিবাসন যাচাই...
আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য কমলে জনগণকে স্বস্তি দিতে দ্রুততম সময়ের মধ্যে দেশেও মূল্য সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। 
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে অসাধারণ বক্তব্য দিয়েছেন।
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বিকল বাসে আরেকটি বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। 
কক্সবাজারের মহেশখালী ভাসমান টার্মিনালে কার্গো থেকে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) স্থানান্তর শুরুর পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়তে থাকে। ফলে শুক্রবার সকাল থেকেই গ্যাস সরবরাহ পরিস্থিতি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর