খাগড়াছড়িতে পাহাড় ধসের ঝুঁকিতে বহু পরিবার

আপডেট : ০২ আগস্ট ২০২৪, ০১:০৫ পিএম

টানা দুইদিনের ভারী বৃষ্টিপাতে খাগড়াছড়ি জেলা সদরের দুই-একটি জায়াগায় পাহাড় ধসের ঘটনা ঘটলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। অপরদিকে চেঙ্গী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জেলা সদরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। চেঙ্গী নদীর পানি এখনও বাড়ছে। 

খাগড়াছড়ি জেলা সদরের কলাবাগান এলাকায় শুক্রবার সকালে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। তবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। 

এর আগে গতকাল বিকেলে জেলা প্রশাসনের সহকারী কমিশনারদের বাসভবনের সীমানা প্রাচীর ধসে পড়েছে।

জেলা সদরের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা কলাবাগান, শালবাগান, রসুলপুর ঘুরে দেখা যায়, পাহাড় কেটে যেসব ঘরবাড়ি তোলা হয়েছে, সেই সব স্থানে কিছু কিছু পাহাড় ধসে পড়েছে। বৃষ্টির পানি মাটি ধুয়ে নিয়ে যাচ্ছে।

খাগড়াছড়ি পৌরসভার হিসেব মতে, পৌর এলাকার অভ্যন্তরে অন্তত দুইশ পরিবার পাহাড় ধসের ঝুঁকির মধ্যে রয়েছে।

অপরদিকে চেঙ্গী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নদীর পানি এখনও বাড়ছে। জেলা সদরের খবংপুড়িয়া, বাঙ্গালকাঠি, বৃহত্তর গঞ্জপাড়া, অপর্ণা চৌধুরী পাড়া, রাজ্যমনি পাড়া, কালাডেবা, বটতলী, ফুটবিল, মহালছড়া, গড়গয্যাছড়ির নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে।

আরবিএস
শুক্রবার গভীর রাতে মাত্র এক থেকে দেড় ঘণ্টার মুষলধারে বৃষ্টি এবং পাহাড়ি ঢলের পানির তীব্র স্রোতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল আকস্মিকভাবে প্লাবিত হয়েছে। কোনো রকম পূর্বপ্রস্তুতি না থাকায় মধ্যরাতে...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
খাগড়াছড়ি জেলায় প্রথমবারের মতো সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। প্রথম দফায় জেলার রামগড় উপজেলার ৪৫৬টি প্রান্তিক পরিবারের মাঝে এই কার্ড বিতরণ করা হয়।
খাগড়াছড়িতে সড়ক নির্মাণকাজের ১৬ জন শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করেছে দুর্বৃত্তরা। সংশ্লিষ্টদের ধারণা, তিন কোটি টাকার ওই সড়কে দাবি করা চাঁদা না পেয়ে শ্রমিকদের মারধর করা হয়েছে।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর