রাজবাড়ীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ নিহত তিন

আপডেট : ০২ আগস্ট ২০২৪, ০১:৫৩ পিএম

রাজবাড়ী জেলা সদরের আহলাদিপুর এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো তিনজন। আহতদের বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত দুই জনের পরিচয় পাওয়া গেছে, তারা হলেন, ট্রাকের হেলপার কুষ্টিয়া জেলার মোহদিপুর এলাকার ইমরুলের ছেলে শাকিব ও রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মজলিসপুর এলাকার বাসিন্দা নাজিম উদ্দিন। আর একজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।

এ দুর্ঘটনায় গুরুতর আহতরা হলেন: রাজবাড়ীর শ্রীপুর এলাকার রাজু বেপারী, কল্যাণপুর এলাকার ফিরোজা বেগম ও কুষ্টিয়া জেলার মোহদিপুর এলাকার আব্দুল সালাম।

শুক্রবার সকাল পৌনে নয়টার সময় রাজবাড়ী সদর উপজেলার আহলাদিপুর (টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের) টিটিসির সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে কুষ্টিয়া থেকে ছেরে আসা ফরিদপুরগামী আমানত শাহ নামে একটি লোকাল বাস রাজবাড়ী সদর উপজেলার আহলাদিপুর (টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের) সামনে আসলে ঢাকা থেকে আসা সিমেন্ট বোঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাস ও ট্রাক দুটি সড়কের পাশে খাদে পরে গেলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।
 
রাজবাড়ী সদর হাসপাতালের সিনিয়ার স্টাফ ব্রাদার আব্দুল্লাহ আল মামুন বলেন, টিটিসির সামনে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন, রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন ও ঢাকায় নেওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় যাওয়ার পর একজন মিলিয়ে তিনজনের মৃত্য হয়েছে।

রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল শেখ বলেন, মোট তিনজন নিহত হয়েছে। আহতদের ফরিদপুর ও রাজবাড়ীতে চিকিৎসা দেওয়া হচ্ছে। বৃষ্টি ও দ্রুত গতির কারণে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ চলমান আছে।

 

এআর
রাজবাড়ীতে নিখোঁজ হওয়ার মাত্র এক দিন পরএক কলেজছাত্রের হাত-পা বাঁধা ও দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই যুবককে শ্বাসরোধ বা আঘাত করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দিয়ে আলামত ও পরিচয় গোপনের...
রাজবাড়ীর দৌলতদিয়া সাত নম্বর ফেরিঘাটের পন্টুনে বেপরোয়া গতিতে বাস চালিয়ে পকেট ফেরির র‌্যাম্পের শিকল ছিঁড়ে পদ্মা নদীতে ফেলে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এই মামলায় এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসচালক,...
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যাওয়া যাত্রীবাহী বাসটি উদ্ধার করা হয়েছে।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে গেছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর