বিশ্ববিদ্যালয়-কলেজের শিক্ষকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ১১:১৪ এএম

সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার রাতে গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি এম এম ইমরুল কায়েস জানান, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১০টা ২০ মিনিট পর্যন্ত প্রায় তিন ঘণ্টা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে তারা কোটাবিরোধী আন্দোলনের ফলে সৃষ্ট সার্বিক পরিস্থিতি এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা করেন বলে তিনি জানান।

তিনি বলেন, বৈঠকে অশুভ শক্তির কবল থেকে শিক্ষার্থীদের ফিরিয়ে আনতে শিক্ষকরা অঙ্গীকার ব্যক্ত করেন।

গণভবন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আমন্ত্রিতদের তালিকায় ছিলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) উপাচার্যরা।

আরও আমন্ত্রিত ছিলেন, লেদার ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, এআইইউবি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, কানাডিয়ান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব), নর্দান ইউনিভার্সিটি এবং সাউথ ইস্ট ইউনিভার্সিটির উপাচার্যরা।

এছাড়াও আমন্ত্রিতদের তালিকায় ছিলেন, শিক্ষাবিদ ড. আরেফিন সিদ্দিকী, ড. আজাদ চৌধুরী, ড. আক্তারুজ্জামান এবং শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক।

যেসব কলেজের অধ্যক্ষ বৈঠকে আমন্ত্রিত ছিলেন সেই কলেজগুলো হলো, সিটি কলেজ, উত্তরা মডেল কলেজ, আদমজী কলেজ, ঢাকা পলিটেকনিক্যাল, বদরুন্নেসাসহ কলেজ, ইডেন কলেজ, ঢাকা কলেজ, কবি কাজী নজরুল কলেজ, বাংলা কলেজ, বিজ্ঞান কলেজ, তিতুমীর কলেজ, তেজগাঁও কলেজ, নিউ মডেল কলেজ, ঢাকা কমার্স কলেজ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, সেন্ট জোসেফ কলেজ, রেসিডেন্সিয়াল মডেল কলেজ, মাইলস্টোন কলেজ, বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ, সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ, শহীদ সরোয়ার্দী মেডিক্যাল কলেজ এবং শ্যামলী টেকনিক্যাল।

আরবিএস
২০২৪ সালের জুলাই-আগস্ট। বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থান ছড়িয়ে পড়ে রাজধানী থেকে জেলা শহর, মহল্লা থেকে বাড়ির ছাদ পর্যন্ত। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন এক পর্যায়ে রূপ নেয় রাষ্ট্রীয়...
কোটা সংস্কার আন্দোলনের সময় নিহতদের স্মরণে বৃহস্পতিবার সারা দেশে ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক নিজেকে নির্দোষ দাবি করে আদালতে বলেছেন, তিনি ও সালমান এফ রহমান কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ছিলেন। 
কোটা সংস্কার আন্দোলন ঘিরে ১৬ থেকে ২১ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় মৃত্যু, সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট, সন্ত্রাসী কর্মকাণ্ড ও ক্ষয়ক্ষতির ঘটনা তদন্তে হাই কোর্ট বিভাগের তিন...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর