ঢাকা শহরজুড়ে গণডাকাতি ও লুটপাট

আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ১২:০৮ পিএম

সরকার পতনের দিন থেকেই রাত গভীর হলে আতঙ্ক বাড়ছে রাজধানীবাসীর মাঝে। শুধু ঢাকাই নয় দেশের বিভিন্ন জেলায়-উপজেলায়ও রাত হলে ডাকাতির খবর পাওয়া যাচ্ছে। মসজিদে মাইকিং করে ডাকাত বিষয়ে সচেতন করা হচ্ছে। স্থানীয়রা লাঠিসোঁটা নিয়ে এলাকা পাহারা দিচ্ছেন, নির্ঘুম রাত কাটাচ্ছেন। টহলরত সেনা সদস্যরা এসে ডাকাতদের আটক করছেন এমন অনেক খবরও পাওয়া যাচ্ছে ।  

বুধবার রাত ১২টার পর থেকে রাত তিনটা পর্যন্ত বিভিন্ন এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে।  

রাতভর খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর মোহাম্মদপুর, আরশিনগর, আঁটিবাজার, নয়াবাজার, বসিলা, বসিলা মেট্রো হাউজিং, মোহাম্মদপুরের কাদিরাবাদ হাউজিং, শেখেরটেক, জিগাতলা, ধানমন্ডি, হাজারীবাগ এলাকা, শনিরআখড়া, মিরপুরের পল্লবী, মিরপুর ১০, ইসিবি চত্বর এলাকা, উত্তরার ৮-৯, ১০-১১ নম্বর সেক্টর, গাজীপুর ও টঙ্গী কলেজ রোড এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে।

এসব ঘটনায় ঢাকা, নারায়ণগঞ্জ এবং রাজশাহী মিলে প্রায় ২৯ জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

বাংলানিউজ তাদের প্রকাশিত খবর জানায়, মিরপুর পল্লবী এলাকায় ডাকাতি করতে গিয়ে আটক হয়েছেন ১৭ জন। আটক হওয়া কয়েকজন ডাকাত এলাকাবাসীর মারধরের সময় জানিয়েছেন, নাহিদ নামে এক যুবক তাদেরকে টাকা পয়সা দিয়ে নামিয়েছে এবং সেই সঙ্গে বিভিন্ন এলাকা থেকে ৩০০ যুবক সংগ্রহ করে এ কাজে লাগাচ্ছে নাহিদ। নাহিদ একজন ছিনতাইকারী এবং চিহ্নিত সন্ত্রাসী। আটকদের মধ্যে বসিলা এলাকা থেকে চারজন এবং মিরপুর থেকে ১৭ জনকে এলাকাবাসী আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে বলে জানা গেছে। তবে ডাকাতদের এলোপাতাড়ি অস্ত্রের আঘাতে মিরপুরের ইসিবি চত্বর এলাকায় দুই শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। কিন্তু তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। এছাড়া মোহাম্মদপুর এলাকায় পাঁচজনকে অস্ত্রসহ আটক করে এলাকাবাসী। পরে তাদেরকে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়। এছাড়াও উত্তরা এলাকায় কয়েকজন আটক করেছে এলাকাবাসী।


এদিকে সেনানিবাস সংলগ্ন ইসিবি চত্বরসহ বিভিন্ন এলাকায় কয়েকজনকে সেনাবাহিনী আটক করেছে বলে খবর ছড়িয়েছে। তবে তা নিশ্চিত করা যায়নি।

বিডিনিউজ২৪ তাদের প্রকাশিত খবরে জানায় রাতভোর ফেইসবুকের বিভিন্ন গ্রুপে পোস্ট লিখে, লাইভ করে নিজেদের নিরাপত্তা চেয়েছেন আতঙ্কিত বাসিন্দারা। মোহাম্মদপুর, উত্তরার অনেক এলাকায় দল বেঁধে পাহারা দিয়েছেন এলাকাবাসী। মোহাম্মদপুরের বসিলার বাসিন্দা ঢাকা বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক নাজভী ইসলাম জানান, মঙ্গলবার রাতেও তাদের এলাকায় ডাকাত আতঙ্ক ছড়িয়েছিল। মসজিদের মাইকে বারবার ঘোষণা দিয়ে সবাইকে সজাগ থাকতে বলা হচ্ছিল। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার রাতে এলাকাবাসী দল বেঁধে লাঠিসোঁটা হাতে রাস্তায় পাহারা দিতে নেমে যান। তাদের সঙ্গে স্থানীয় মাদ্রাসার শখানেক ছাত্রও এলাকা পাহারা দিতে নামে। সারারাত পাহারা দিয়ে ভোরে তারা ঘরে ফিরে যান। মোহাম্মদপুরের চানমিয়া হাউজিংয়ের বাসিন্দা জাকিরুল ইসলাম বলেন, তাদের হাউজিংয়ের ফটকগুলোতে পাহারা বসানো হয়েছিল বুধবার রাতে। তবুও আতঙ্কে লোকজন ঘুমাতে পারেনি।

ডাকাতের আতঙ্ক ছড়িয়েছে ধানমণ্ডি, শংকর ও কাফরুল এলাকতেও। মিরপুর ১৪ নম্বরের সরকারি কর্মকর্তাদের একটি আবাসিক এলাকার বাসিন্দা চিকিৎসক আবির হোসেন জানান, তাদের হাউজিং কমপ্লেক্সের ভেতরে ডাকাতরা ঢুকে পড়েছিল বলে খবর ছড়িয়ে পড়লে সবাই আতঙ্কিত হয়ে পড়েন।

এদিকে রাত ৩টার দিকে নিজের ফেইসবুক অ্যাকাইন্ট থেকে লাইভে এসে সাহায্য চান অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। উত্তরার প্রিয়াংকা রানওয়ে সিটিতে ‘ডাকাতের হামলার’ খবর দিয়ে তিনি সাহায্য চাইছিলেন। চমক বলেন, ভবনের বাসিন্দারা যার হাতে যা আছে দা-বটি-লাঠি তাই নিয়ে নিচে নেমেছেন ডাকাত মোকাবেলা করতে। তারা সেনাবাহিনীকে ফোন করেও পাচ্ছেন না।

এছাড়া ঢাকার বাহিরে বাইক নিয়ে ডাকাতি করতে এসে জনতার হাতে একজন আটক হয়েছেন বলে খবর প্রকাশ করেছে বাংলানিউজ। বৃহস্পতিবার রাতে রাজশাহী জেলার নওহাটা বাজারে এ ঘটনা ঘটে। পরে তাকে সেনাবাহিনীর হাতে তুলে দেয় লোকজন। এছাড়াও গাজীপুর ও টঙ্গী এবং সাভার এলাকায় ডাকাতির খবর পাওয়া গেছে।  নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার লাল খায় এলাকায় ডাকাতি করতে গিয়ে চার যুবক এলাকাবাসীর হাতে আটক হয়েছেন। পরে তাদেরকে উত্তম মাধ্যম দেন এলাকাবাসী। কিন্তু বাকিরা পালিয়ে যায়।  

দেশের বিভিন্ন স্থানে ডাকাতি হচ্ছে বুধবার বিষয়টি নিয়ে সদর দপ্তরে পুলিশের নতুন আইজি মইনুল ইসলামকে সাংবাদিকরা প্রশ্ন করলেও তিনি এই বিষয়ে কোনো কথা বলেননি। তবে বর্তমান পরিস্থিতিতে যে সকল সদস্য কর্মস্থল থেকে দূরে আছেন তাদেরকে আজ বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে কর্মস্থলে ফেরার নির্দেশ দিয়েছেন তিনি।

এদিকে বুধবার (৭ আগস্ট) আইএসপিআর থেকে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সার্বিক নিরাপত্তা প্রদানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ড, হানাহানি এবং প্রাণনাশের হুমকির সম্মুখীন হলে নিকটস্থ সেনাবাহিনী ক্যাম্পে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

এআর
রাজধানীর গ্রীন রোড এস্টেট সরকারি কর্মচারী সমাজকেন্দ্রের ২ নম্বর খেলার মাঠসংলগ্ন বহুদিনের পরিচিত ‘সকালের হাট-বাজার’ অনির্দিষ্টকালের জন্য সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার থেকেই এই সিদ্ধান্ত...
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় নবনির্মিত ‘জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর সামনের সড়কে চলন্ত সিএনজি অটোরিকশা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এতে এক সিএনজি অটোরিকশাচালক...
রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় সাম্প্রতিক নাশকতা, বিশৃঙ্খলা, ব্যবসাপ্রতিষ্ঠান দখল ও নৈরাজ্য কঠোর হাতে দমন করতে গভীর রাতে এক বিশাল সাঁড়াশি ও চিরুনি অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাজধানীর ধানমন্ডিতে ফুটপাতে শহীদ আবদুল্লাহ আল মাসুদ ওরফে মাসুদ রানা (৪৮) নামে এক ব্যক্তিকে চর-থাপ্পড় মারা ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামে এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপনের অংশ হিসেবে ১৯ অক্টোবর (সোমবার) রাজধানী ঢাকাসহ সারা দেশের সব সোনার (জুয়েলারি) দোকান ও প্রতিষ্ঠান পূর্ণদিবস বন্ধ রাখার...
কানাডার অত্যন্ত ব্যস্ত ও গুরুত্বপূর্ণ একটি সামরিক ঘাঁটিতে আকস্মিক ও মারাত্মক এক দুর্ঘটনায় অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। এতে একাধিক সদস্য নিহত ও অনেকেই গুরুতর আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন দেশটির...
সৌদি আরবের নাজরান অঞ্চলে দেশটির ন্যাশনাল গার্ড মন্ত্রণালয়ের আওতাধীন এলাকায় একটি এএইচ-৬আই (AH-6i) রিকনেসেন্স (পর্যবেক্ষণ) হেলিকপ্টার দুর্ঘটনায় পতিত হয়ে এর ভেতরে থাকা দুই ক্রু সদস্য নিহত হয়েছেন।...
রাজধানীর আবদুল গনি রোডে অবস্থিত প্রশাসনিক ক্ষমতার কেন্দ্রবিন্দু 'বাংলাদেশ সচিবালয়' স্থানান্তরের ঐতিহাসিক চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। রোববার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর