কোটা আন্দোলন: চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু

আপডেট : ১০ আগস্ট ২০২৪, ০১:৪৩ পিএম

কোটা সংস্কার আন্দোলনে মাথায় গুলিবিদ্ধ মাহমুদুর রহমান খান সোহেল নামে এক চাকরিজীবী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তার মৃত্যু হয়। সোহেলের মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকে ছায়া।

নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার ত্রিশকাহনীয়া এলাকার বকুল খানের ছেলে মাহমুদুর রহমান খান সোহেল। চাকরি করতেন বেসরকারি এয়ারলাইন্স ইত্তিহাতের কার্গো বিভাগে। স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েকে নিয়ে থাকতেন রাজধানী উত্তরায়।

স্বজনরা জানান, সারাদেশে কোটা সংস্কার আন্দোলন শুরু হলে শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে তাতে যোগ দেন সোহেল। গেলো ৪ আগস্ট রাজধানীর উত্তরা এলাকায় আন্দোলন কারার সময় মাথায় গুলিবিদ্ধ হন তিনি। এসময় তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শিক্ষার্থীরা স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে সেখান থেকে নিয়ে যাওয়া হয় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে। পরে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। 

শনিবার সকালে নিজ বাড়ি ত্রিশকানীয় এলাকায় নামাযের জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়।

সোহেলকে যারা হত্যা করেছে তাদের বিচার দাবি করে স্বজনরা বলছেন, এই পরিস্থিতিতে সরকার যেন তার পরিবারের পাশে দাঁড়ায়।

আরবিএস
সাম্প্রতিক আন্দোলন-সহিংসতাকে কেন্দ্র করে টানা ২৪ দিন বন্ধ থাকার পর ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে আবারও ট্রেন চলাচল শুরু হয়েছে। ট্রেন চলাচল শুরু হওয়ায় উচ্ছ্বসিত এ জেলার যাত্রীরা।
কোটা সংস্কার আন্দোলনের পর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের সাতদিন পর চালু হয়েছে শেরপুর সদর থানা পুলিশের কার্যক্রম।
মোংলায় কোটা আন্দোলনে শহীদদের স্মরণে শোক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এক দফা দাবির সহিংস আন্দোলনে সংঘর্ষে আহত মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু মারা গেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর