আহসান এইচ মনসুর হলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, প্রজ্ঞাপন জারি

আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ১১:১৫ এএম

বাংলাদেশ ব্যাংকের ১৩তম গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর। 

মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের জন্য নির্ধারিত বয়সসীমা তুলে দেওয়া হয়েছে। আগে নির্ধারিত বয়সসীমা ছিল সর্বোচ্চ ৬৭ বছর।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক, অর্ডার ১৯৭২ এর ১০(৫) অনুযায়ী পলিসি রিসার্চ ইন্সটিটিউট অব বাংলাদেশ (পিআরআই)-এর নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুরকে অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তার যোগদানের তারিখ থেকে ৪ বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ প্রদান করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ড. আহসান এইচ মনসুর গভর্নর পদে নিয়োজিত থাকাকালীন সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত মোতাবেক বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা বাংলাদেশ ব্যাংক থেকে গ্রহণ করবেন। এ নিয়োগের অন্যান্য বিষয় উল্লিখিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

এর আগে, বাংলাদেশ ব্যাংকের ১২তম গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছিলেন আবদুর রউফ তালুকদার। তিনি মেয়াদ শেষ হওয়ার আগেই শুক্রবার (৯ আগস্ট) পদত্যাগ করেন।

এআর
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৩ জানুয়ারি দিন ধার্য করেছে আদালত।
বাংলাদেশ ব্যাংকের ডেটা সেন্টারের জেনারেটর রুমে বৈদ্যুতিক ত্রুটির কারণে ব্যাংকের সার্ভার কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
বিদেশগামী যাত্রীদের সুবিধার জন্য দেশে কার্যরত এয়ারলাইন্সগুলোর টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 
খুঁজে পাওয়া যাচ্ছে না বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাঈম রহমানকে। পরিবার ও সহকর্মীদের সূত্রে জানা গেছে, তিনি বৃহস্পতিবার (৯ নভেম্বর) অফিসে করেন, কিন্তু দুপুরের পর থেকে আর তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর