রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ১৩ জানুয়ারি

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:০১ পিএম

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৩ জানুয়ারি দিন ধার্য করেছে আদালত।

সোমবার (৮ ডিসেম্বর) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিলো। তবে তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল না করায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ধার্য করেন।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে সুইফট কোড জালিয়াতির মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের আট কোটি ১০ লাখ ডলার চুরি করা হয়। পরে ওই অর্থ ফিলিপাইনে পাঠানো হয়। দেশের অভ্যন্তরের একটি চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ রিজার্ভের এ অর্থপাচার করেছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

ঘটনার পর একই বছরের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে মতিঝিল থানায় মামলা করেন।

অজ্ঞাতনামাদের আসামি করে মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ (সংশোধনী ২০১৫)-এর ৪ ধারা, তথ্য ও প্রযুক্তি আইন-২০০৬-এর ৫৪ ধারা ও ৩৭৯ ধারায় মামলাটি করা হয়। মামলাটি বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করছে।

আরবিএস
বাংলাদেশ ব্যাংকের ডেটা সেন্টারের জেনারেটর রুমে বৈদ্যুতিক ত্রুটির কারণে ব্যাংকের সার্ভার কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
বিদেশগামী যাত্রীদের সুবিধার জন্য দেশে কার্যরত এয়ারলাইন্সগুলোর টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 
খুঁজে পাওয়া যাচ্ছে না বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাঈম রহমানকে। পরিবার ও সহকর্মীদের সূত্রে জানা গেছে, তিনি বৃহস্পতিবার (৯ নভেম্বর) অফিসে করেন, কিন্তু দুপুরের পর থেকে আর তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে আগুন লাগার বিষয়ে তুরস্কের বিশেষজ্ঞরা তদন্ত করে ফিরে গেছে, তাদের তদন্ত প্রতিবেদনের সঙ্গে সরকারেরটা মিলিয়ে দেখার পর সঠিক কারণ জানা যাবে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর