আন্তর্জাতিক কার্ডে ফ্লাইটের টিকিট কেনার সুবিধা দিলো বাংলাদেশ ব্যাংক

আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ০৩:৩৭ পিএম

বিদেশগামী যাত্রীদের সুবিধার জন্য দেশে কার্যরত এয়ারলাইন্সগুলোর টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

বুধবার (১৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

কেন্দ্রীয় ব্যাংকের নতুন প্রজ্ঞাপনে বলা হয়েছে, আবাসিক বাংলাদেশি নাগরিকরা এখন তাদের আন্তর্জাতিক কার্ড ব্যবহার করে বাংলাদেশেই এয়ারলাইন্সের টিকিট কিনতে পারবেন। এতে যাত্রীরা প্রতিযোগিতামূলক দামে টিকিট কেনার সুযোগ পাবেন এবং লেনদেনে জটিলতাও কমবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, টিকিট বিক্রির পুরো অর্থ অবশ্যই অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের মাধ্যমে সংগ্রহ করতে হবে, যাতে বৈদেশিক মুদ্রার আয় সঠিকভাবে দেশে নথিভুক্ত হয়। ট্রাভেল এন্টাইটেলমেন্টের আওতায় ইস্যুকৃত আন্তর্জাতিক কার্ড দিয়ে টিকিট কেনার পর কার্ডে ঠিক ব্যবহৃত টাকার পরিমাণ পর্যন্ত পুনরায় রিফিল করারও সুযোগ দেওয়া হয়েছে। তবে রিফিল করার আগে এডি ব্যাংক নিশ্চিত করবে যে টিকিট কেনার অর্থ সম্পূর্ণভাবে তাদের মাধ্যমে গৃহীত হয়েছে।

পরিপত্রে আরও জানানো হয়েছে, টিকিট বিক্রির আয় এয়ারলাইনগুলোর বৈদেশিক মুদ্রা (এফসি) অ্যাকাউন্টে জমা করা যাবে। বিদেশি মালিকানাধীন এয়ারলাইন্সগুলো প্রয়োজনে এনক্যাশ ছাড়াই এ হিসাবের অর্থ বিদেশে পাঠাতে পারবে। তবে দেশীয় এয়ারলাইন্সগুলোর ক্ষেত্রে সংগৃহীত বৈদেশিক মুদ্রা টাকায় রূপান্তর করতে হবে।

বাংলাদেশ ব্যাংক বলেছে, আন্তর্জাতিক কার্ড ব্যবহারের অন্যান্য নিয়ম আগের মতোই বহাল থাকবে এবং এডি ব্যাংকগুলোকে নিয়মিতভাবে লেনদেনের তথ্য কেন্দ্রীয় ব্যাংকে জানাতে হবে। নতুন এই উদ্যোগ বিদেশগামী যাত্রীদের টিকিট কেনায় স্বচ্ছতা, ন্যায্য মূল্য ও সুবিধা বাড়াবে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।

আরবিএস
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৩ জানুয়ারি দিন ধার্য করেছে আদালত।
বাংলাদেশ ব্যাংকের ডেটা সেন্টারের জেনারেটর রুমে বৈদ্যুতিক ত্রুটির কারণে ব্যাংকের সার্ভার কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
খুঁজে পাওয়া যাচ্ছে না বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাঈম রহমানকে। পরিবার ও সহকর্মীদের সূত্রে জানা গেছে, তিনি বৃহস্পতিবার (৯ নভেম্বর) অফিসে করেন, কিন্তু দুপুরের পর থেকে আর তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান, জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ আবুল বারকাতসহ ২৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর