কুরস্কে হামলার জেরে আরেক রুশ প্রদেশে জরুরি অবস্থা

আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ০৩:০৮ পিএম

কুরস্কে ইউক্রেনীয় বাহিনীর আচমকা আক্রমণের জেরে ইউক্রেন সীমান্ত সংলগ্ন রাশিয়ার বেলগোরোদ প্রদেশে বুধবার থেকে জরুরি অবস্থা জারি করা হয়েছে। প্রদেশটির ইউক্রেন সীমান্ত ঘেঁষা ক্রাসনোয়ারুঝস্কি জেলার সকল বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে।

ইউক্রেনের খারকিভ ও রাশিয়ার কুরস্ক অঞ্চলের পাশেই বেলগোরোদের অবস্থান। এরই মধ্যে, কুরস্কে অভিযান চালিয়ে সেখানকার ১২ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে ইউক্রেনের সেনাবাহিনী। খবর এএফপি’র।

বেলগোরোদের গভর্নর ভিয়াচেসলাভ গ্লাদকভ জানান, ‘প্রাদেশিক পর্যায়ে জরুরি অবস্থা চালু থাকবে। আমরা সরকারি কমিশনকে কেন্দ্রীয় সরকারের মাধ্যমেও এ অঞ্চলে জরুরি অবস্থা জারির অনুরোধ জানিয়েছি।’

তিনি বলেন, ইউক্রেনের তীব্র হামলার মুখে এই প্রদেশের পরিস্থিতি এখন ‘অত্যন্ত জটিল’। কামানের গোলার পাশাপাশি বেলগোরোদে ইউক্রেনীয় ড্রোন হামলাও হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে একটি ভিডিও পোস্টে গ্লাদকভ জানান, ইউক্রেনের সেনাবাহিনীর ক্রমাগত কামান হামলা বেলগোরোদ প্রদেশের পরিস্থিতি অত্যন্ত জটিল করে তুলেছে। হামলায় বিধ্বস্ত হচ্ছে বাড়িঘর, হতাহত হচ্ছেন বেসামরিক মানুষ। সেখানকার দুইটি জনবসতিপূর্ণ এলাকায় ড্রোন হামলা চালানো হয়েছে। গ্যাস সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে, গত ৬ আগস্ট থেকে চলা এ তীব্র লড়াইয়ে রাশিয়ার কুরস্ক অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়। ইউক্রেনের সেনাসদস্যরা কুরস্কের ১২ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে। সেখানকার ২৮টি শহর ও গ্রামের দখল নিয়েছে।

ইউক্রেনের এ অভিযানে সেখানকার প্রায় এক লাখ ২১ হাজার মানুষ গৃহহীন হয়েছেন। কুরস্কের প্রাদেশিক গভর্নর আলেক্সেই স্মিরনভ জানিয়েছেন, ইউক্রেনের হামলায় সেখানে প্রাণ হারিয়েছেন ১২ জন বেসামরিক ব্যক্তি। আহত হয়েছেন ১২১ জন। এ ঘটনায় বেলোভস্কি জেলার ১৪ হাজার বাসিন্দার সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

ইতোমধ্যে সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলের এক হাজার বর্গকিলোমিটার রুশ ভূখণ্ড দখলের দাবি করেছে ইউক্রেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রুশ ভূখণ্ড এভাবে আক্রান্ত হওয়ার কোনো নজির নেই।

 

একাত্তর/জো
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর